Ajker Patrika

ভৈরব-আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভৈরব প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২১: ২৩
ভৈরব-আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব-আশুগঞ্জের পুরোনো ফেরিঘাটের মাঝামাঝি মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ ইউনিটে নেওয়া হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর।

ভৈরব নৌ পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, শনিবার বিকেলে নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় মেঘনা নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেন।

নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে চেক ট্রাউজার এবং হাতে একটি ঘড়ি ছিল।

মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নৌ পুলিশ ইউনিটের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত