
টেক জায়ান্ট আমাজন উত্তর কোরিয়ার এজেন্ট সন্দেহে ১ হাজার ৮০০ জনের বেশি চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দিয়েছে; এমনটি জানিয়েছেন আমাজনের একজন শীর্ষ কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ব্রাজিলে আমাজন বনের কিনারায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩০’ এর মূল প্রবেশপথ আটকে দিয়েছেন একদল আদিবাসী বিক্ষোভকারী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার সকালে সম্মেলনের পঞ্চম দিনের বৈঠক শুরুর প্রাক্কালে প্রবেশ পথ আটকে দিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধ গড়ে তোলেন আদিবাসীরা।

বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে প্রতিষ্ঠানটি করপোরেট পর্যায়ে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নতুন এক বিশাল বলরুম নির্মাণ করছেন। এই বলরুম তৈরিতে খরচ হবে প্রায় ২৫ কোটি ডলার। তবে এই বিপুল অর্থের বড় অংশ আসছে গোপন দাতা ও কোম্পানির কাছ থেকে, যাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।