
আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ এডব্লিউএস-এর এই বিভ্রাটের কারণে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অসংখ্য প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিভ্রাটের কারণে স্ন্যাপচ্যাট, ডুয়োলিঙ্গো, জুম এবং গেমিং প্ল্যাটফর্ম রোব্লোক্স-সহ বহু সংস্থা প্রভাবিত হয়েছে। এ ছাড়া, লয়েডস এবং হ্যালিফ্যাক্স-এর মতো ব্যাংকের গ্রাহকেরাও সমস্যায় পড়েছেন।
এডব্লিউএস হলো আমাজনের ওয়েব সার্ভার অবকাঠামো, যা কোটি কোটি বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মকে সাপোর্ট দেয়। ফলে একটি অঞ্চলে সমস্যা হলেও এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।
পর্যবেক্ষক সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছে, আজ সোমবার সকালে বিশ্বজুড়ে ৪ কোটিরও বেশি সমস্যার অভিযোগ জমা পড়েছে। এটি একটি সাধারণ কর্মদিবসে আসা অভিযোগের সংখ্যার দ্বিগুণেরও বেশি।
ডাউন ডিটেক্টর জানায়, ইউটিসি সময় ৬টা ৫৬ মিনিট বা বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৬ মিনিট থেকে ব্যবহারকারীরা এডব্লিউএস-এর ইউএস ইস্ট ১ অঞ্চলে বিশেষ করে সমস্যায় পড়তে শুরু করেন। এই বিভ্রাটে ৫০০ টিরও বেশি কোম্পানি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। এই বিভ্রাট শুরুর পর মাত্র দুই ঘণ্টার মধ্যে শুধু যুক্তরাজ্য থেকেই ৪ লাখেরও বেশি সমস্যার রিপোর্ট এসেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এডব্লিউএস জানিয়েছে যে তারা এখন ‘উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধারের লক্ষণ’ দেখতে পাচ্ছে এবং সার্ভারে বেশির ভাগ রিকোয়েস্টই সফল হচ্ছে। তবে সম্পূর্ণরূপে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, প্রযুক্তি নির্ভর বিশ্বে একটি একক ক্লাউড সেবাদানকারী সংস্থার ওপর নির্ভরশীল থাকলে কেমন বিপদ হতে পারে।

জনপ্রিয় ভিডিও গেম সিরিজ কল অব ডিউটির এক সহপ্রতিষ্ঠাতা বলেছেন, প্রকাশক অ্যাকটিভিশন ব্লিজার্ড ‘ইরান ইসরায়েল আক্রমণ করছে’—এমন একটি গেম বানানোর জন্য ডেভেলপারদের জন্য ‘চাপ’ দিয়েছিল। তবে কল অব ডিউটির কর্মকর্তারা এই চাপ প্রত্যাখ্যান করেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোতে বিনিয়োগের খরচ সামলাতে এবং কর্মদক্ষতা বাড়াতে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২০ শতাংশ বা তার বেশি কর্মী চাকরি হারাতে পারেন।
২ দিন আগে
জিজ্ঞেস করা হলে অধিকাংশ ব্যবহারকারী বলবেন, তাঁরা এআইকে (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিশ্বাস করেন না। আবার তথ্য দেওয়ার সময় এআই ৬০ শতাংশ ক্ষেত্রেই ভুল কিংবা কাল্পনিক তথ্য দেয়। তারপরও সাম্প্রতিক গবেষণার তথ্য বলছে, ইন্টারনেটে কোনো পণ্যের রিভিউ বা মন্তব্য পড়ার ক্ষেত্রে মানুষের লেখা সারাংশের তুলনায় এআইয়ের...
২ দিন আগে
বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শান্তনু নারায়ণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি এই শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর সান জোসে-ভিত্তিক কোম্পানিটি এখন নতুন সিইওর সন্ধানে নামছে।
৩ দিন আগে