
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এইচ-১বি ভিসানীতির কারণে চরম অনিশ্চয়তায় পড়েছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীরা। গত শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে এইচ-১বি ভিসা আবেদনের জন্য নিয়োগকর্তাদের ১ লাখ ডলার ফি দিতে হবে। এই আকস্মিক সিদ্ধান্তের পর আমাজন, গুগল, মাইক্রোসফটের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বিদেশভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। এমনকি যাঁরা বর্তমানে দেশের বাইরে আছেন, তাঁদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসারও নির্দেশ দিয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমাজন, গুগল ও মাইক্রোসফট তাদের কর্মীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১২টা ১ মিনিটে নতুন নিয়ম কার্যকর হবে। তাই এর আগেই এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করতে হবে। বিজনেস ইনসাইডার আমাজন ও মাইক্রোসফটের পাঠানো মেমোগুলো প্রকাশ করেছে।
অন্যদিকে, গুগলও একই ধরনের বার্তা কর্মীদের কাছে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে মাইক্রোসফটের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই নতুন ১ লাখ ডলারের ফি কেবল নতুন এইচ-১বি আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে, বর্তমানে ভিসাধারীদের নবায়নের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমাজনের কর্মীরা সবচেয়ে বেশি এইচ-১বি ভিসা পেয়েছেন। এর পরে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, মাইক্রোসফট, মেটা ও অ্যাপল। এই তালিকায় গুগলের অবস্থান ষষ্ঠ।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
১৫ ঘণ্টা আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৩ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৩ দিন আগে