
প্রযুক্তির জগতে বড় ধরনের পরিবর্তন ঘটে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল চ্যাটজিপিটি বাজারে আসার পরে। এই প্রযুক্তি শুধু বিশ্বজুড়ে এআই নিয়ে ভাবনার ধারা বদলে দেয়নি, একই সঙ্গে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এই খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে। এই বিপ্লবের কেন্দ্রে ছিলেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যান। এবার তাঁকে নিয়ে মুভি বানাবে অ্যামাজন, যেখানে অল্টম্যানের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ডের।
২০২৩ সালে স্যাম অল্টম্যানকে ওপেনএআই থেকে বরখাস্ত ও পুনর্বহালের নাটকীয় পাঁচ দিনের কাহিনি এবার উঠে আসবে ‘আর্টিফিশিয়াল’ নামের মুভিতে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
৪০ মিলিয়ন ডলারের এই সিনেমার পেছনে রয়েছে অ্যামাজনের অর্থায়ন। পাক নিউজের (Puk news) হাতে আসা একটি প্রাথমিক চিত্রনাট্যের খসড়া অনুসারে সিনেমাটি প্রযুক্তি দুনিয়ায় কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে।
চিত্রনাট্য অনুযায়ী, সিনেমাটি মূলত ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক বোর্ড সদস্য ইলিয়া সুতস্কেভারের ভূমিকার ওপর গুরুত্ব দেবে। বিভিন্ন বিশ্লেষকের মতে, সুতস্কেভার অল্টম্যানকে অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে সিনেমাটির অধিকাংশ চরিত্রকেই তেমন ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্বয়ং অল্টম্যানই। চিত্রনাট্য অনুযায়ী ইলন মাস্ক ও দারিও অ্যামোডেইয়ের চরিত্রকে ছোট পরিসরে দেখানো হতে পারে।
ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবির তথ্যমতে, ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের কাস্টিং চূড়ান্ত হয়েছে।
অভিনয়ে যাঁরা থাকতে পারেন
স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ড সিনেমাটিতে স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করছেন। গারফিল্ড আগেও প্রযুক্তিভিত্তিক চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ কাজ করেছেন। সেখানে তিনি ফেসবুক সহপ্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সেভেরিনের চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে আবেগঘন ড্রামা ‘উই লিভ ইন টাইম’-এ।
রাশিয়ান অভিনেতা ইউরা বোরিসভ হচ্ছেন ইলিয়া সুতস্কেভার। তিনি ‘অ্যানোরা’ সিনেমায় অভিনয় করে অস্কার মনোনয়ন পান।

সুতস্কেভার ছিলেন ওপেনএআইয়ের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং ২০২৩ সালের নভেম্বরে বোর্ডের সদস্য হিসেবে অল্টম্যানকে অপসারণে ভোট দেন। পরে অবশ্য নিজের ভূমিকায় অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্তে অংশ নেওয়াটা আমার জন্য অনুশোচনার।’
অল্টম্যান পুনরায় ফিরে এলে সুতস্কেভারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। তখন তাকে অফিসে খুব একটা দেখা যায়নি এবং তিনি ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন। অবশেষে ছয় মাস পর তিনি ওপেনএআই ছেড়ে নতুন গবেষণা প্রতিষ্ঠান ‘সেফ সুপারইন্টিলিজেন্স ল্যাব’ প্রতিষ্ঠা করেন, যেখানে নিরাপদ সুপারইন্টেলিজেন্স নিয়ে কাজ চলছে।
স্ক্রিপ্ট অনুসারে, হলিউডি উপস্থাপনায় সবচেয়ে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে সুতস্কেভারকেই।
এদিকে ওপেনএআইয়ের সাবেক চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে মনিকা বারবারোর। তিনি ‘আ কম্পিলিট আননোওন’ সিনেমার তারকা। অল্টম্যান বরখাস্ত হওয়ার সময় কিছুদিনের জন্য সিইওর দায়িত্বও সামলেছিলেন মীরা মুরাতি।
পরে তিনি আবার সিটিও হিসেবে ফিরে যান। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে ওপেনএআই ছেড়ে যান এবং ‘থিংকিং মেশিনস ল্যাব’ নামে নতুন এক এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি মানুষের সঙ্গে এআইয়ের সহযোগিতার ওপর জোর দিয়ে মডেল তৈরি করছে এবং ওপেনএআইয়ের কিছু সাবেক কর্মীকেও নিয়োগ দিয়েছে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
৭ ঘণ্টা আগে
আজকের দিনে বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের রূপরেখা বদলে দিচ্ছেন একদল দূরদর্শী প্রধান নির্বাহী। পুরোনো আমলের কম্পিউটার ব্যবস্থা ছেড়ে বিশ্বজুড়ে এখন স্বয়ংক্রিয় কাজের ধারা, কাস্টম চিপ এবং বিশাল পরিকাঠামো তৈরির যে জোয়ার এসেছে, এই নেতারাই তার নেতৃত্ব দিচ্ছেন।
১১ ঘণ্টা আগে
শক্তি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে চীন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন করল দেশটি। হেফেইর পদার্থবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন ৫৮২ টন ওজনের দানবীয় এই চুম্বক, যার শক্তি আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল প্রকল্পে ব্যবহৃত চুম্বকের...
১২ ঘণ্টা আগে
ডিজিটাল দুনিয়ায় এখন এক অদ্ভুত সময় চলছে। আপনার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে ভেসে ওঠা চমৎকার হাসিমুখের কোনো মানুষ কি আসলেই রক্ত-মাংসের, নাকি কোনো কম্পিউটারের সৃষ্টি, তা চট করে বোঝার উপায় নেই। এআইয়ের তৈরি ডিপফেক মুখগুলো এখন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ মানুষের পক্ষে সেগুলোকে আসল...
১২ ঘণ্টা আগে