রাজধানী ঢাকায় গতকাল সোমবার বিকেল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিটেফোঁটা বৃষ্টি ঝরেছে। তাপমাত্রাও আগের দিনের চেয়ে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার ২২ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।
আজ ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।










