আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ বছর, ৭০ মামলায় আসামি ৫৫৮ জন
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত ৭০টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি ৫৫৮ জন। এর মধ্যে গ্রেপ্তার ২০৩ জন ও পলাতক ৩৫২ জন। ২৬টি মামলার বিচার চলমান রয়েছে এবং সাতটি মামলায় রায় ঘোষণা করা...

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি
প্রসিকিউটর গাজী তামিম বলেন, জিয়াউল আহসানের নিরাপত্তার কারণে তাঁকে একা না এনে অন্য আসামিদের সঙ্গে আনা-নেওয়ার আবেদন করা হয়েছিল। আমরা বলেছিলাম নিরাপত্তার শঙ্কা থাকলে কারাগারে রেখেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ চালানো যেতে পারে।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১ নভেম্বর
হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন
মামলার অপর আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিরা সবাই পলাতক।







