সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল ভূঁইয়া। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরার সময় তিনি বলেন, জিয়াউল আহসান সিরিয়াল কিলার হওয়ায় তাঁকে পদোন্নতি দেওয়ার পক্ষে ছিলেন না জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো। সঙ্গে ছিলেন জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারসহ আরও কয়েকজন।
শতাধিক গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলার আসামি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবীর প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম জানান, তিনি সেনাপ্রধান থাকাকালে জিয়াউল আহসান লে. কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হন। প্রমোশন বোর্ডের অধিকাংশের মতামতের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়। তবে জিয়াউল কখনো ভালো অফিসার ছিলেন না। সেনাবাহিনীতে সচরাচর স্টাফ কলেজ করা ছাড়া কাউকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় না। জিয়াউল আহসান স্টাফ কলেজ করার যোগ্যতা কখনো অর্জন করেননি এবং স্টাফ কলেজ করেননি। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তিনি কোনো ব্যাটালিয়ান কমান্ড করেননি। তাই তিনি কর্নেল পদে পদোন্নতির যোগ্য ছিলেন না।

দলীয়করণের ঊর্ধ্বে থেকে মন্ত্রণালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাচার-অনিয়মের সঙ্গে জড়িত সকল সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর। আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন...
২৫ মিনিট আগে
রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকারভিত্তিক নীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলমত, ধর্ম, দর্শন যার যার—রাষ্ট্র সবার।
৩৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট-সুবিধাও নেবেন না।
৩৮ মিনিট আগে