
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৫ আসামি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি পাবেন না। একই সঙ্গে কনস্টেবল সুজন হোসেনকে সাজা কম দেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ স্থগিত করা হয়েছে। এর ফলে যে যুক্তিতে তাঁকে কম সাজা দেওয়া হয়েছিল, তা অন্য কোনো আদালতে আর ব্যবহার করা যাবে না।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ রোববার আপিল বিভাগের চেম্বার জজ মো. রেজাউল হক এই আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চানখাঁরপুলের এই মামলার রায়ে আট আসামির মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আর তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন।
যে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, তা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করা হয় প্রসিকিউশনের আপিলে। আর যাঁদের সাজা কম, তাঁরা যেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারাগার থেকে বের হতে না পারেন, সে জন্যও আবেদন করেছিল প্রসিকিউশন।

রাজধানীর প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) চালু হওয়ার পর এর যাত্রীসংখ্যা দ্রুত বেড়েছে। তবে এক জরিপে দেখা গেছে, এই ট্রেনের যাত্রীদের বেশির ভাগই এসেছেন সিটি বাস থেকে। ব্যক্তিগত গাড়ি রেখে ট্রেনে চড়ার মানুষের সংখ্যা এখনো নগণ্য।
৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ১ হাজার ৩১৮টি প্রায় দুই বছরেও উদ্ধার হয়নি। এসব অস্ত্রের মধ্যে ১১২টি চায়না রাইফেলও রয়েছে।
৫ ঘণ্টা আগে
বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়–ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
৮ ঘণ্টা আগে
৩০ মে সকাল ১০টা। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন এ খবর জনসাধারণ সবেমাত্র জানতে শুরু করেছে। তবুও সার্কিট হাউসের আশপাশে কৌতূহলী জনতা দেখা গেল না। সকালের দিকে খবর পেয়ে জেলা কমিশনার, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং নৌবাহিনী প্রধান ঘটনাস্থল এক ঝলক দেখে...
৮ ঘণ্টা আগে