Ajker Patrika

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি নিলেন ট্রাইব্যুনাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি নিলেন ট্রাইব্যুনাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মৃত্যুর আগে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া শরিফ ওসমান বিন হাদির জবানবন্দি আমলে নিয়েছেন। এ মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারাধীন রয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে মামলার তদন্ত কর্মকর্তার কাছে গুরুত্বপূর্ণ জবানবন্দি দেন। তাঁর মৃত্যুর কারণে ট্রাইব্যুনালে সরাসরি সাক্ষ্য দেওয়া আর সম্ভব হয়নি।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, শহীদ ওসমান হাদি জুলাই-আগস্টের আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক ছিলেন। তিনি প্রত্যক্ষভাবে আন্দোলনের ঘটনাপ্রবাহ দেখেছেন এবং কীভাবে হামলা ও গণহত্যা সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রচলিত আইনের ১৯ ধারায় বিধান রয়েছে—কোনো সাক্ষী যদি তদন্ত কর্মকর্তার কাছে বক্তব্য দেন, কিন্তু পরে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব না হয়, তাহলে ট্রাইব্যুনাল সেই বক্তব্যকে গ্রহণ করতে পারেন।

এই বিধানের আলোকে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং ওসমান হাদির জবানবন্দি প্রমাণ হিসেবে গ্রহণের সিদ্ধান্ত দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত