নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছরের ছেলে নাফিস।
জানা গেছে, সকালে আটপাড়ার পাহাড়পুর গ্রামে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে শিশু নাফিস। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. জুবায়দুল আলম।
এদিকে পূর্বধলার মৌদাম কাদাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে গোসলে নেমে ডুবে যায় শিশু রাহাত হাসান। দীর্ঘ সময় পর পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে