
নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাকিম মীর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল হাকিম মীর উপজেলার বামনদী গ্রামের আলী আহমেদ মীরের ছেলে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল অটোরিকশাচালক ছিল। আজ দুপুরে নিজের ঘরে অটোরিকশাটি চার্জে লাগান তিনি। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারে হাত লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তাঁকে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বলেন, ‘আমরা লাশের সুরতহাল সম্পন্ন করেছি। ঘটনাস্থল যেহেতু আটপাড়ায়, তাই সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হবে। পরে তাদের সঙ্গে কথা বলে লাশ আটপাড়ায় পাঠানো হবে।’

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৪ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
৯ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৩ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৬ মিনিট আগে