
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের বেশি সময় আগে পণ্য পরিবহনের জন্য সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয়। সেই থেকে শত বছর পেরিয়ে গেলেও এখনো রেলপথে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ব্রিটিশরা যেভাবে রেলপথ তৈরি করে ছিল ঠিক একই পথে এখনো ধুঁকে ধুঁকে চলছে ট্রেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোয়াতলী বাজারের দক্ষিণ পাশে রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার সময় আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ডাটাবেজে মামলা থাকার তথ্য পাওয়ার পর তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।