
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুরের নতুনবাজার এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (২৪)।
পুলিশ জানায়, ইয়াসিন মিয়া রেলস্টেশনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সিগন্যাল ও ক্যাবল-সংক্রান্ত যন্ত্রাংশ চুরি করছিলেন। পরে পুলিশের টহল দল তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে রেলের বেশ কিছু মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে, সিগন্যাল জামপার ৫১ পিস, সিগন্যাল বক্স কভার দুটি, সিগন্যাল কানেকটিং ক্যাবল দুটি, নীল ও কালো রঙের ক্যাবল।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই রেলের মালামাল চুরি হচ্ছে এমন অভিযোগ পাচ্ছি, কিন্তু কাউকে ধরতে পারছিলাম না। অবশেষে চোর চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। রেলের মালামাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১১ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৫ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৫ মিনিট আগে