
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ ঘণ্টা পর তার মৃত্যু হয়। মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
স্থানীয়রা বলেন, সোমবার বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামের এক যুবক ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এদিকে রাত ৮টার দিকে ওই কিশোরী বিনা চিকিৎসায় মারা যায়। তার মরদেহ রাত ১১টায় থানায় নিয়ে যায় পুলিশ। মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরিকুল নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।
মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন। তবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে, তবে বিষয়টি বিচারাধীন। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

ফেনী সদর উপজেলায় ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে অস্ত্রোপচারে প্রসূতি নাঈমা আক্তার লিজার মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের একাধিক অবহেলা ও চিকিৎসাগত ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে প্রতিবেদনে প্রসূতির মৃত্যুর নির্দিষ্ট কারণও উঠে এসেছে। তবে গাফিলতির প্রমাণ মিললেও তদন্ত কমিটির পক্ষ থেকে...
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১২ মিনিট আগে
ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও ফাঁস করে এসব কর্মকাণ্ড চালাত। তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লাখ নগ্ন বা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।
১৯ মিনিট আগে
বাংলাবান্ধা স্থলবন্দরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়। এই সময় তাঁর কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার জব্দ করা হয়।
৩৬ মিনিট আগে