
যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারলিংক পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর অনুমোদন চেয়েছে।
সম্প্রতি পাঠানো একটি চিঠিতে, প্রতিষ্ঠানটি আইপিএলসি (আইপিএলসি) এবং আনফিল্টার্ড আইপি ব্যবহার করে বাংলাদেশের বাইরে পরিষেবা দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যবহারের অনুমতি চেয়েছে।
আইপিএলসি হলো দুটি দেশকে সংযুক্ত করার জন্য একটি ডেডিকেটেড যোগাযোগ লাইন, যা নিরাপদ ও উচ্চ-ক্ষমতার ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, আনফিল্টার্ড আইপি সরাসরি এবং অবাধ ইন্টারনেট রুট সরবরাহ করে, যা জাতীয় ফিল্টারিং বা পর্যবেক্ষণের বাইরে থাকে।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ এ বিষয়ে সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা স্টারলিংকের কাছ থেকে এ বিষয়ে চিঠি পেয়েছি। আমরা এটি পর্যালোচনা করছি।’ তিনি আরও যোগ করেন, ‘সরকার যদি সবুজ সংকেত দেয়, তবেই এ ধরনের পরিষেবা দেওয়ার জন্য স্টারলিংককে অনুমোদন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড ইতিমধ্যে দেশের চারটি স্থানে তাদের স্থানীয় গেটওয়ে স্থাপন সম্পন্ন করেছে। বিটিআরসি-এর সাম্প্রতিক পরিদর্শন অনুযায়ী, দুটি গেটওয়ে গাজীপুরের হাই-টেক পার্কে এবং বাকি দুটি যথাক্রমে রাজশাহী ও যশোরে স্থাপন করা হয়েছে। যদিও সাইট পরিদর্শনের সময় স্টারলিংক-এর কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় নিয়ন্ত্রকেরা গেটওয়েগুলোর কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। তবে স্থানীয় অংশীদাররা কর্মকর্তাদের জানিয়েছেন, বাণিজ্যিক ট্র্যাফিক ৯ আগস্ট থেকে কালিয়াকৈর গেটওয়ে এবং ২০ আগস্ট থেকে রাজশাহী ও যশোরের গেটওয়ে দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।
স্টারলিংক তার কালিয়াকৈর গেটওয়েতে ৮০ জিবিপিএস, যশোরে ৪০০ জিবিপিএস এবং রাজশাহীতে আরও ৪০০ জিবিপিএস ক্ষমতা তৈরি করেছে।
শিল্প-সংশ্লিষ্টরা মনে করছেন, স্টারলিংকের এই পদক্ষেপটি বাংলাদেশ থেকে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে নিজেদের একটি আঞ্চলিক পরিষেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা।
চলতি বছরের এপ্রিলে স্টারলিংক বাংলাদেশে অপারেটিং লাইসেন্স পায় এবং মে মাসে কার্যক্রম শুরু করে। কোম্পানিটি ভারতের ইউনিফায়েড লাইসেন্স এবং স্পেস রেগুলেটরের ছাড়পত্রও পেয়েছে এবং স্পেকট্রাম ও অবকাঠামো স্থাপনের পর সেখানেও কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নেপালে তারা ইতিমধ্যে কার্যক্রম শুরুর জন্য প্রস্তাব জমা দিয়েছে, আর ভুটানে গত ফেব্রুয়ারি স্টারলিংক চালু হয়েছে। মিয়ানমারে স্টারলিংক এখনো নিষিদ্ধ। তবে ব্ল্যাকআউট অঞ্চলগুলোতে ব্যাপকভাবেই গোপনে এটি ব্যবহার করা হয়।
বর্তমানে, বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যবহার ৮ হাজার ৫০০ জিবিপিএস, যার মধ্যে প্রায় ৪ হাজার জিবিপিএস বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি পিএলসি সাবমেরিন কেবলের মাধ্যমে সরবরাহ করে। আর বাকিটা ভারত থেকে স্থল সংযোগের মাধ্যমে আসে। বর্তমানে, সাবমেরিন কেবল কোম্পানি আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করে।

চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
২ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না। মেটার মালিকানাধীন এই চ্যাট প্ল্যাটফর্মে খুব শিগগিরই আসছে একটি বড় পরিবর্তন, যেখানে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহার করা যাবে অনন্য (ইউনিক) ‘ইউজারনেম’।
২ দিন আগে