ডিজিটাল জগতে ব্যবসার প্রচার, কমিউনিটি তৈরি ও সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে ফেসবুক পেজ। তবে পেজটির আর প্রয়োজন না হলে বা এতে আপনি সক্রিয় না থাকলে এটি ডিলিট করে ফেলতে পারেন। পেজ সঠিকভাবে ডিলিট করার প্রক্রিয়া জানেন না অনেকেই।
স্মার্টফোন ও ডেস্কটপ ব্যবহার করে সহজেই ফেসবুক পেজ ডিলিট করা যায়।
স্মার্টফোন ব্যবহার করে পেজ ডিলিট করবেন যেভাবে
১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এই অপশন আইওএস ডিভাইসের ক্ষেত্রে ডান পাশের নিচের দিকে থাকবে। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. মেনুর ওপরের দিকে থাকা পেজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এর ফলে ফেসবুক পেজের অ্যাকাউন্ট চালু হবে।
৪. এখন ফেসবুক পেজের ওপরের দিকে থাকা ‘পেজ প্রোফাইল’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. একটি মেনু থেকে নিচের দিকে স্ক্রল করুন। এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৬. ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন ‘পেজ সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ‘ফেসবুক পেজ ইনফরমেশন’-এর নিচে থাকা ‘অ্যাকসেস অ্যান্ড কন্ট্রোল’ বাটনে ট্যাপ করুন।
৯. স্ক্রিনে থাকা ‘ডিঅ্যাক্টিভিশন অ্যান্ড ডিলিটিশন’ বাটন ট্যাপ করুন।
১০. এখন স্ক্রিন ফেসবুক পেজটি ডিলেট বা ডিঅ্যাক্টিভেটের দুটি অপশন দেখাবে। এর মধ্যে থেকে ‘ডিলেট পেজ’ অপশনে ট্যাপ করুন।
১১. এখন ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১২. আবার ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১৪. পেজ ডিলিট করার আগে ফেসবুক আপনাকে পেজটি ডাউনলোড করার অপশন দেবে। এই পর্যায়ে প্রয়োজনীয় পেজ ডেটা ডাউনলোড করে নিতে পারেন।
১৫. ফাইলগুলো ডাউনলোড করে আবার ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১৬. এখন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
১৭. ফেসবুক পেজ আসলেই ডিলিট করবেন কিনা তা জানতে স্ক্রিনে একটি পপ আপ বক্স দেখাবে। পেজ ডিলিট করতে সেই বক্সের ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ থেকে পেজ ডিলিট করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
৩. ডান পাশে কোনায় থাকার নিজের প্রোফাইল ছবির সঙ্গে থাকা তির চিহ্নের ওপর ক্লিক করুন।
৪. এখন যে পেজটি ডিলিট করতে চান তার ওপর ক্লিক করুন।
৫. আবার পেজটির প্রোফাইল ছবির ওপর ক্লিক করুন।
৬. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৭. এখন ‘সেটিংস’ আইকোনে ক্লিক করুন।
৮. ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৯. সাইডবার মেনু থেকে ‘ফেসবুক পেজ ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন।
১০. এখন ‘ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিটেশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।
১১. এখন ‘ডিলিট পেজ’ অপশনে ক্লিক করুন।
১২. এরপর ‘কনটিনিউ’ অপশনে ক্লিক করুন।
১৩. এই পর্যায়ে প্রয়োজনীয় পেজে ডেটা ডাউনলোড করে নিতে পারেন। এখন ‘কনটিনিউ’ অপশনে ক্লিক করুন।
১৪. ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিন ও ‘কনটিনিউ’ অপশনে ক্লিক করুন।
১৫. ফেসবুক পেজ আসলেই ডিলিট করবেন কিনা তা জানতে স্ক্রিনে একটি পপ আপ বক্স দেখাবে। পেজ ডিলিট করতে সেই বক্সের ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন।
ফেসবুক পেজ ডিলিটের পর যা হবে
আপনার ফেসবুক পেজ মুছে ফেলা একটি বড় সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে তা যদি আপনার জীবনে অনেক বড় প্রভাব ফেলে। তাই ফেসবুক পেজ মুছে ফেললে ঠিক কী হবে, তা জানা জরুরি।
এই বিষয়গুলো মাথায় রেখে ফেসবুক পেজ ডিলিট করা উচিত।
তথ্যসূত্র: বিবিম

গভীর রাত। ঘুমন্ত ও নিস্তব্ধ পুরো এলাকা। এমন সময় উচ্চশব্দে বেজে উঠেছে গাড়ির অ্যালার্ম। পুরো এলাকার মানুষের ঘুমের বারোটা বেজে গেল। এমন ঘটনা ঘটছে পূর্ব লন্ডনে। আর এই অ্যালার্মের উৎস গুগলের গাড়ির।
৮ ঘণ্টা আগে
একসময় পোষা পাখির পায়ে চিঠি বেঁধে খবর পৌঁছে দেওয়া হতো নির্দিষ্ট মানুষের কাছে। মাসের পর মাস দেখা কিংবা কথা হতো না অনেকের সঙ্গে। একসময় এল ল্যান্ডফোন, তারপর এসেছে স্মার্টফোন। তখন আমরা অনেকের মোবাইল ফোন নম্বর মুখস্থ রাখতে পারতাম।
১০ ঘণ্টা আগে
একসময় যা ছিল কম্পিউটার স্ক্রিনের আড়ালে থাকা যুদ্ধ, তা এখন আক্ষরিক অর্থে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সোশ্যাল সিকিউরিটি নম্বর থেকে শুরু করে বাড়ির ঠিকানা—সবই এখন হ্যাকারদের নখদর্পণে। ফলে এখন আপনার মনে হতেই পারে, কেউ সারাক্ষণ আপনাকে চোখে চোখে রাখছে!
১০ ঘণ্টা আগে
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ চীন। পরিত্যক্ত খনি এলাকাগুলোকে সবুজ জ্বালানি ও টেকসই শিল্পকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর উদাহরণ দেখা যাচ্ছে হুবেই প্রদেশের তাইয়্য শহরে।
১১ ঘণ্টা আগে