
বন্ধু, পরিবারের সদস্য বা অন্য কোনো পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখার জনপ্রিয় একটি মাধ্যম হলো ফেসবুক। কাউকে খুঁজে বের করে তাঁকে ফেসবুকের বন্ধু তালিকায় যুক্ত করা একটি সাধারণ ঘটনা। অনেক সময় শুধু কারও ইমেইল আইডি থাকতে পারে আপনার কাছে। তবে সেই তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির প্রোফাইল খুঁজে পাওয়া সম্ভব।
ইমেইল আইডি ব্যবহার করে ফেসবুকে কাউকে খুঁজবেন যেসব কারণে
ফেসবুকে কারও নাম দিয়ে সার্চ করে সাধারণ কারও অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। তবে কিছু ক্ষেত্রে ইমেইল আইডি ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। এখানে তিনটি কারণ উল্লেখ করা হলো—
১. কারও প্রোফাইল নাম বেশি প্রচলিত হলে সেই নাম দিয়ে সার্চ করলে একই নামের একাধিক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল সামনে চলে আসে। এই বিশাল তালিকা থেকে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
২. এ ছাড়া ফেসবুকের প্রোফাইলে কেউ পূর্ণ বা আসল নাম উল্লেখ না করলেও ইমেইল আইডি ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট খুঁজে বের করা সম্ভব।
৩. কারও ফেসবুক ‘ইউজারনেম’ বা ‘ইউআরএল’ না জানা থাকলে সরাসরি প্রোফাইলে খুঁজে পাওয়ার জন্য ইমেইল আইডি ব্যবহার করতে পারবেন।
ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে ইমেইল আইডি দিয়ে কারও ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার যায়। তবে এই পদ্ধতি তখনই কাজে দেবে, যদি ব্যক্তি নিজের ইমেইল আইডি পাবলিক করে রাখে।
ইমেইল আইডি দিয়ে কারও ফেসবুক অ্যাকাউন্ট খুঁজবেন যেভাবে
১. কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন বা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে লগ ইন করুন।
২. যে ব্যক্তিকে খুঁজে পেতে চান, তার ইমেইল আইডি ওয়েবসাইট থেকে সার্চ বারে টাইপ বা পেস্ট করুন এবং সার্চ আইকোনে ক্লিক করুন।
ফেসবুক অ্যাপের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করুন।
৩. এভাবে ফেসবুকে ইমেইল সংশ্লিষ্ট ব্যক্তির, পেজ, গ্রুপসহ বিভিন্ন তথ্য দেখাবে।
৪. সার্চ ফলাফলে ইমেইলের সঙ্গে মিলে যাওয়া প্রোফাইল দেখতে পেলে, ব্যক্তির নাম বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এভাবে তাঁদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করা যাবে। কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পেয়েছেন তা নিশ্চিত হলে ‘অ্যাড ফ্রেন্ড’ বাটনে ক্লিক করুন।
এভাবে ইমেইল আইডি দিয়ে নির্দিষ্ট ফেসবুক আইডি খুঁজে পাওয়ার পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, চাকরি, স্কুল, বা তাদের প্রোফাইলে থাকা যেকোনো প্রাসঙ্গিক তথ্য অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব।
এ ছাড়া পুরোনো বন্ধুকে খুঁজতে আপনার ফেসবুক বন্ধুদেরও কন্টাক্টসে অনুসন্ধান করতে পারেন।
তথ্যসূত্র: লাইফ হ্যাকার
সকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
২ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
২ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
২ দিন আগে
ঈদের নানা কাজের ব্যস্ততা, আড্ডা আর ঘোরাঘুরির চোটে অনেকেই স্মার্টফোনের চার্জের কথা একদম ভুলে যান। এবার জেনে রাখুন, ঈদের এই ব্যস্ততা আর বিদ্যুৎ-সংকটের মধ্যেও কীভাবে স্মার্টফোনের চার্জ দীর্ঘসময় ধরে রাখবেন।
২ দিন আগে