
এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
১০ ঘণ্টা আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
১০ ঘণ্টা আগে
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ‘আসক্তিকর অ্যালগরিদম’, যৌন নির্যাতনসহ ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
১ দিন আগে