সোশ্যাল মিডিয়ার অফুরন্ত ফিড বা রিলসের নেশা থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় হলো মোবাইল ফোনের নিজস্ব স্ক্রিন টাইম কন্ট্রোল ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব সহজে এই লিমিট সেট করা যায়।
অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন টাইম লিমিট
অধিকাংশ আধুনিক অ্যান্ড্রয়েড ফোনে ডিজিটাল ওয়েলবিয়িং ফিচারের মাধ্যমে এটি করা যায়।
- প্রথমে ফোনের সেটিংস অপশনে যান।
- স্ক্রল করে নিচের দিকে গিয়ে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কনট্রোলস অপশনে ট্যাপ করুন।
- এরপর ড্যাশবোর্ড বা সরাসরি অ্যাপ টাইমার্স অপশনে ক্লিক করুন।
- ইনস্টল করা সব অ্যাপের তালিকা থেকে যে সোশ্যাল মিডিয়া অ্যাপের সময়সীমা বাঁধতে চান, তার পাশের টাইমার আইকনে ট্যাপ করুন।
- প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময় সেট করে সেভ করুন। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি ওই দিনের জন্য লক হয়ে যাবে।
- আইফোন বা আইপ্যাড ডিভাইসে স্ক্রিন টাইম
- আইফোনের সেটিংস থেকে স্ক্রিন টাইম অপশনে যান (প্রথমবার চালু করলে সেটআপ করে নিন)।
- এরপর অ্যাপ লিমিটস অপশনে ট্যাপ করে অ্যাড লিমিটে ক্লিক করুন।
- ক্যাটাগরি থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সিলেক্ট করুন অথবা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে নেক্সট দিন।
- প্রতিদিন কত সময় ব্যবহার করতে চান, তা সিলেক্ট করে অ্যাড চাপুন। সময় শেষ হলে অ্যাপটি বন্ধ হয়ে যাবে।
অ্যাপ ব্লকার বা ফোকাস মোড
আরও কড়া ব্যবস্থার জন্য থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। পড়াশোনা বা কাজের সময়ে নির্দিষ্ট কিছু সোশ্যাল অ্যাপের নোটিফিকেশন সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে রাখতে পারেন। আজ থেকে ফোনের এই ছোট সেটিং বদল করে ফেলুন। তাহলে অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে মস্তিষ্ক ও চোখ—দুটোই স্বস্তি পাবে।
সূত্র: বিবিসি, সিএনএন










