Ajker Patrika

হোয়াটসঅ্যাপে আসছে নতুন গোপনীয়তা ফিচার

ফিচার ডেস্ক
হোয়াটসঅ্যাপে আসছে নতুন গোপনীয়তা ফিচার

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কে বা কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

ফিচারটিতে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য মোট চারটি বিকল্প থাকবে:

  • এভরিওয়ান বা সবাই
  • কনটাক্ট ওনলি বা শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি
  • কনটাক্টস একসেপ্ট সিলেক্টেড পিপল বা নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিত অন্যরা
  • নোবডি বা কেউ নয়

তবে এই সুবিধা শুধু তাঁরাই পাবেন, যাঁরা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবেই নম্বর গোপন থাকে। ফিচারটি চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার ডিফল্ট বা প্রাথমিক অপশন থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ নম্বর দেখতে পাবেন না। অবশ্য যাঁদের কাছে আগেই নম্বর সেভ করা আছে, তাঁরা আগের মতোই চ্যাট বা কলের সময় নম্বর দেখতে পাবেন। অর্থাৎ, আগে থেকে সংরক্ষণ করা পরিচিতিদের ক্ষেত্রে এই নতুন নিয়ন্ত্রণ কার্যকর হবে না। সব মিলিয়ে, ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতেই মেটার এই যুগান্তকারী উদ্যোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত