ম্যাসেজিং থেকে শুরু করে মুভি ডাউনলোড, বড় বড় ফাইল শেয়ার করা যায় টেলিগ্রাম প্ল্যাটফর্মে। এর আরেকটি জনপ্রিয় ফিচার হলো টেলিগ্রাম চ্যানেল। ফিচারটির মাধ্যমে বিশাল সংখ্যক অনুসারীদের সঙ্গে মেসেজ বা লিংক শেয়ার করা যায়। খুব সহজেই যে কেউ টেলিগ্রামে চ্যানেল খুলতে পারে।
টেলিগ্রাম চ্যানেল কি
টেলিগ্রামের চ্যানেলের সর্বোচ্চ সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ হতে পারে। বিভিন্ন বিষয় সম্পর্কে চ্যাটের মতো করে পোস্ট দিতে পারে এসব চ্যানেলের অ্যাডমিনরা। পণ্য ও সেবাসহ বিভিন্ন তথ্য প্রচারে এসব চ্যানেল ব্যবহার করা হয়। ফিচারটি একক ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রচারণায় সাহায্য করতে পারে।
টেলিগ্রাম গ্রুপ থেকে এই ফিচার ভিন্নভাবে কাজ করে। গ্রুপে সবাই চ্যাট করতে পারে। কিন্তু চ্যানেলের ক্ষেত্রে কেবল অ্যাডমিনরাই পোস্ট করতে পারবে।
অ্যান্ড্রয়েড ও আইওএসে যেভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন
১. টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করুন। অ্যাপটি না থাকলে ডাউনলোড করে নিন। নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টে লগ–ইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
২. অ্যাকাউন্টে প্রবেশের পর বাম পাশের নিচে স্ক্রিনে একটি পেন বা কলমের মতো আইকোন দেখতে পারবেন। এতে ক্লিক করুন।
৩. এরপর ‘নিউ চ্যানেল’ অপশনে ট্যাপ করুন।
৪. চ্যানেলের জন্য পছন্দের নাম টাইপ করুন।
৫. বাম পাশে ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এর মাধ্যমে ফোনের গ্যালারি থেকে কোনো ছবি বাছাই করে বা নতুন ছবি তুলে চ্যানেলের প্রোফাইল ছবি নির্বাচন করুন।
৬. চ্যানেলটিতে কী কী বিষয় নিয়ে পোস্ট করা হবে সে সম্পর্কে নিচের ‘ডেসক্রিপশন বক্সে’ টাইপ করুন।
৭. ডান পাশের ওপরে টিক চিহ্ন বাটনে ক্লিক করতে হবে। এরপর চ্যানেলটি ‘প্রাইভেট’ নাকি ‘পাবলিক’ হবে তা নির্বাচন করুন। পাবলিক চ্যানেলের ক্ষেত্রে একটি কাস্টম লিংক তৈরি করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেলের লিংক অন্যদের কাছে শেয়ার করতে পারবে।
৮. মিডিয়া কনটেন্টগুলো ফলোয়াররা নিজেদের ডিভাইসে ডাউনলোড করতে পারবে কিনা তার অনুমতিও চ্যানেলের অ্যাডমিনরা দিতে পারবে। এ জন্য ‘রেস্ট্রিক সেভিং কনটেন্ট’ টগল বাটনটি ব্যবহার করতে হবে।
৯. এরপর নতুন সাবস্কাইবারদের জন্য চ্যানেলের লিংক ফোনের কন্টাক্টগুলোতে পাঠানোর অপশন দেবে। তবে চাইলে ব্যবহারকারীরা এই ধাপ বাদ দিতে পারবেন।
১০. ডান দিকের নিচে তীর চিহ্ন আইকোনে ট্যাপ করলেই চ্যানেলটি তৈরি হয়ে যাবে।
কম্পিউটার থেকে টেলিগ্রাম চ্যানেল খুলবেন যেভাবে
১. ডেস্কটপের অ্যাপ চালু করুন।
২. স্ক্রিনের ডান পাশের ওপরের ‘নোট’ আইকোনে ক্লিক করুন।
৩. ড্রপ ডাউন মেনু থেকে ‘নিউ চ্যানেল’ অপশন নির্বাচন করুন।
৪. চ্যানেলের নাম, ডেসক্রিপশন ও প্রোফাইল ছবি যুক্ত করুন।
৫. ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।
৬. এরপর ‘চ্যানেল টাইপ’ অপশন থেকে চ্যানেলটি ‘প্রাইভেট’ নাকি ‘পাবলিক’ হবে তা নির্বাচন করুন। চ্যানেলটি পাবলিক চ্যানেল হিসেবে তৈরি করলে একটি কাস্টম লিংক তৈরি করুন।
৭. ‘ডান’ অপশনে ক্লিক করলে নতুন চ্যানেলটি তৈরি হয়ে যাবে।
তথ্যসূত্র: ডিজিট ও টাইমস অব ইন্ডিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ‘মেয়েদের জন্য’ মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যেসব পুরুষ তাঁর কাছে ইনস্টাগ্রামের প্রোফাইল শেয়ার করেন, তাঁদের ব্যঙ্গ করেছেন এক্সের মালিক।
১ দিন আগে
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
৪ দিন আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
৫ দিন আগে