
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩ ’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। কোম্পানিটি বলছে, এটি চীনে তৈরি চিপের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। সেই সঙ্গে আগের তুলনায় বেশি গতিসম্পন্ন।
গত বৃহস্পতিবার এক উইচ্যাট পোস্টে ডিপসিক জানায়, ডিপসিক-ভি ৩.১ মডেলটির ইউই ৮ এম ০ (UE 8 M0) এফপি ৮ (FP8) প্রিসিশন ফরম্যাট চীনের পরবর্তী প্রজন্মের দেশীয় চিপের সঙ্গে কাজ করতে সক্ষম। তবে তারা নির্দিষ্ট করে বলেনি, ঠিক কোন কোম্পানির চিপ কিংবা কোন মডেলকে লক্ষ্য করে এই সমন্বয় করা হয়েছে।
এফপি ৮ বা ৮-বিট ফ্লোটিং পয়েন্ট হচ্ছে একটি তথ্য প্রক্রিয়াকরণ ফরম্যাট, যা কম মেমোরি ব্যবহার করে তুলনামূলক দ্রুতগতিতে এআই মডেল চালাতে সাহায্য করে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বেইজিং যখন দেশীয় সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে, তখন ডিপসিকের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এটি ইঙ্গিত দেয়, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এআই বিকাশে এগিয়ে যাচ্ছে চীন।
চলতি বছর ডিপসিক তাদের এআই মডেল উন্মোচনের পর থেকেই প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। অপারেশন খরচ কম রেখে পশ্চিমা প্রযুক্তি, যেমন ওপেনএআই-এর চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় নামার দাবি করেছিল তারা।
নতুন আপডেট ‘ডিপসিক-ভি ৩.১’ উন্মোচনের আগে প্রতিষ্ঠানটি মে মাসে আর ১ মডেলের হালনাগাদ এবং মার্চে ভি৩ মডেলের একটি আপগ্রেড এনেছিল।
ডিপসিক জানায়, তাদের নতুন মডেলে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার রয়েছে, যা ‘যুক্তিসংগত বিশ্লেষণ’ এবং ‘সাধারণ মোড’—এই দুই প্রক্রিয়াতেই কাজ করতে পারে। ব্যবহারকারীরা চাইলে ডিপথিংকিং নামে একটি বোতামের মাধ্যমে এই মোড চালু বা বন্ধ করতে পারবেন। কোম্পানির অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম—উভয়েই এখন এই নতুন সংস্করণে চলছে।
ডিপসিক আরও জানিয়েছে, তাদের এআই মডেলের এপিআই ব্যবহারের খরচ আগামী ৬ সেপ্টেম্বর থেকে সমন্বয় করা হবে। এপিআইয়ের মাধ্যমে অন্যান্য অ্যাপ বা ওয়েব ডেভেলপাররা ডিপসিকের এআই মডেল নিজেদের সেবায় যুক্ত করতে পারেন।

২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
১৭ ঘণ্টা আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
১৭ ঘণ্টা আগে
সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান...
১৮ ঘণ্টা আগে
আদিগন্ত অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা। চারপাশে নিঃসীম শূন্যতা, নেই কোনো সাড়াশব্দ। আমাদের চেনা পৃথিবী থেকে প্রায় ৫ দশমিক ৯ বিলিয়ন মাইল দূরে সৌরজগতে একাকী ভাসছে একটি মানবসৃষ্ট বস্তু। ২০২৫ সালের আগস্ট থেকে সেটি নিথর অবস্থায় ছিল। কোনো শক্তি নেই, কোনো সাড়া নেই।
১৮ ঘণ্টা আগে