
প্রতি মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মিলিয়ন ব্যবহারকারী নতুন নতুন স্টাইল ও ধারণার খোঁজে পিন্টারেস্টে ভিড় করেন। ‘দ্য মোস্ট রিডিকুলাস থিংস’ নামের একটি পেইজে এমন সব উদ্ভট কিন্তু সৃজনশীল আইডিয়া ভরা থাকে, যা দেখে অনেকেই অনুপ্রাণিত হন। ফুলের টব হিসেবে ব্যবহার করা হয় ক্রোকস জুতা।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি নরিনকো এ বছরের ফেব্রুয়ারিতে নতুন এক সামরিক যান উন্মোচন করে। এটি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে নিজে থেকেই যুদ্ধে নিয়মিত বাহিনীকে সহায়তা করার জন্য বিভিন্ন কাজ করতে পারে। এই যানটি চালিত হয় চীনের প্রযুক্তি খাতের গর্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ডিপসিক’ দিয়ে।

ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল (এআই) আর১-এর নতুন সংস্করণ চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। তবে মডেলটিকে প্রশিক্ষণ দিতে হুয়াওয়ে নিজস্ব চিপ ব্যবহার করেছে। সেই সঙ্গে নতুন মডেলটি রাজনৈতিক সংবেদনশীল বিষয়ের আলোচনা প্রায় ১০০ শতাংশ সফলভাবে এড়াতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানিটি।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩ ’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। কোম্পানিটি বলছে, এটি চীনে তৈরি চিপের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। সেই সঙ্গে আগের তুলনায় বেশি গতিসম্পন্ন।