
চীনের আলিবাবার সঙ্গে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চুক্তি করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। এই চুক্তির লক্ষ্য হলো চীনের আইফোনের জন্য নতুন এআই ফিচার তৈরি করা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আইফোনের বিক্রি কমে গেছে। তাই চীনা স্মার্টফোন বাজারে আরও বড় জায়গা দখল করতে চাইছে অ্যাপল। এ ক্ষেত্রে এআইকে সমাধান হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দি ইনফরমেশন এসব তথ্য জানিয়েছে।
যদি আলিবাবার সঙ্গে অ্যাপল চুক্তি করে, তাহলে এটি পুরোপুরি অপ্রত্যাশিত হবে না। কারণ চীনে আইফোনে ‘অ্যাপল ইনটেলিজেন্স’ এআই ফিচার ব্যবহার করার জন্য চীনা সরকারের অনুমোদন নেই। আর এই অনুমোদনের জন্য অ্যাপলের একটি চীনা অংশীদারত্বের প্রয়োজন।
তবে, প্রথমে এই চুক্তির জন্য আলিবাবার কথা বিবেচনা করেনি অ্যাপল। শুরুতে বাইডুর সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিল কোম্পানিটি। তবে বাইডুর এআই মডেলগুলো তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত নয়। এরপর, অ্যাপল টেনসেন্ট এবং টিকটক মালিক বাইটড্যান্সসহ অন্য চীনা এআই ডেভেলপারদের কথাও বিবেচনা করেছিল।
এমনকি ডিপসিকের সঙ্গেও কাজ করার কথা চিন্তা করেছিল অ্যাপল। তবে অ্যাপল মনে করছে, বর্তমানে ডিপসিকের কর্মীসংখ্যা ও অভিজ্ঞতা তাদের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়।
অবশেষে, চুক্তির জন্য আলিবাবাকে পছন্দ করে অ্যাপল। কারণ আলিবাবার কাছে চীনা গ্রাহকদের বিশাল পরিমাণে ডেটা রয়েছে। কেনাকাটা, পেমেন্ট ও সাধারণ ডিজিটাল আচরণের তথ্যের সাহায্যে চীনের আইফোন ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত এবং স্থানীয় ফিচার তৈরিতে সাহায্য করবে আলিবাবার এআই। এ ছাড়া, আলিবাবার সহায়তায় অ্যাপল চীনের স্থানীয় প্রতিদ্বন্দ্বী (যেমন: হুয়াওয়ে) তুলনায় নিজেদের আলাদা করে উপস্থাপন করতে পারবে। এদিকে দীর্ঘদিন ধরেই এআই ফিচারসহ স্মার্টফোন বিক্রির প্রচেষ্টা চালিয়ে আসছে হুয়াওয়েও।
এআই ফিচারগুলোর অনুমোদন দ্রুত প্রাপ্তির জন্য আলিবাবার সহায়তা অ্যাপলকে সাহায্য করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে চীনে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা স্মার্ট সিরি প্রতিক্রিয়া, উন্নত সার্চ ক্ষমতা এবং ব্যক্তিগত ফিচার পেতে পারে।
দীর্ঘদিন ধরেই নিজেদের ইকোসিস্টেমে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে অ্যাপল। তবে এই অংশীদারত্বের জন্য আইফোনে আলিবাবার এআইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। চীনের বাজারে টিকে থাকতে অ্যাপলের জন্য এটি একটি প্রয়োজনীয় সমঝোতা। তবে আঞ্চলিক পার্থক্যগুলো কীভাবে অ্যাপলের পণ্যে পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট নয়।
বর্তমানে অ্যাপলের প্রধান লক্ষ্য স্পষ্ট—চীনের স্থানীয় প্রতিযোগীদের মতো তাদের আইফোনগুলো আরও আধুনিক ও উন্নত করে তুলতে হবে। আলিবাবার সঙ্গে সম্ভাব্য এই পার্টনারশিপ বিশ্বের স্মার্টফোনে অন্যতম বৃহত্তম বাজারগুলোর অ্যাপলকে টিকে থাকতে সাহায্য করবে।
তথ্যসূত্র: টেকরেডার

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৭ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে