
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারা দেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
আজ বিকেল ৪টার পর থেকে গ্রাহকেরা ফোরজি কানেকটিভিটি, ইন্টারনেট অ্যাকসেস এবং ভয়েস কলের সমস্যার কথা জানাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানান, হঠাৎ এমন ব্ল্যাকআউট তাঁদের ব্যক্তিগত ও পেশাগত কাজে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে।
বিকেল ৫টা নাগাদও অপারেটরটি সমস্যাটি পুরোপুরি সমাধান করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস আংকিত সুরেকাও বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর ফোনে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শুধু ফোর-জি সেবা’ বিঘ্নিত হয়েছে।
এদিকে গ্রামীণফোনের এক বার্তায় জানানো হয়, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু সময়ের জন্য আমাদের গ্রাহকদের নেটওয়ার্ক সেবায় অসুবিধা হয়েছে। আমাদের প্রযুক্তি দল দ্রুত সমস্যার সমাধান করেছে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
ঘণ্টাদেড়েক পর নেটওয়ার্ক স্বাভাবিক হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গ্রাহক অপারেটরের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন এবং এ ধরনের পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
তবে জিপি ফোর-জি নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা নতুন নয়। ফেব্রুয়ারি ২০২৩ থেকে এ পর্যন্ত এ নিয়ে চতুর্থবারের মতো দেশব্যাপী গ্রামীণফোনের সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশের উত্তরের তিনটি ভিন্ন স্থানে ফাইবার অপটিক কেবলের ক্ষতির কারণে সেবায় বিঘ্ন ঘটে।
এরপর সেপ্টেম্বরেও বিভিন্ন এলাকার ব্যবহারকারীরা আধা ঘণ্টার বেশি সময় ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে না পারার অভিযোগ করেন। তখন কোম্পানিটি বিষয়টি ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করে।
২০২৪ সালের জুলাই মাসেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের অভিযোগ আসে, যা ‘প্রযুক্তিগত সমস্যার’ ফল বলে জানায় প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গ্রামীণফোনের নেটওয়ার্ক শুধু সাধারণ গ্রাহকদের জন্য নয়, বরং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবাও এই নেটওয়ার্কের ওপর নির্ভরশীল।
এ ধরনের সমস্যায় পড়ায় গ্রাহকেরা প্রায়ই একদিকে যেমন অসন্তোষ প্রকাশ করছেন, অন্যদিকে ডিজিটাল যোগাযোগে নির্ভরশীলতার এই সময়ে অপারেটরের পক্ষ থেকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল নেটওয়ার্ক নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে