
অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন)।
আগামী ১০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য গ্রামীণফোনকে নোটিশ দিয়েছে বিটিআরসি। সম্প্রতি গ্রামীণফোনকে দেওয়া এক নোটিশে পরবর্তী ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, গ্রামীণফোন নিজস্ব নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে বাধ্যতামূলক সেলফ রেগুলেটরি প্রসেস এবং টেলিকম ফ্রড ম্যানেজমেন্ট ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন এবং অপারেটরের লাইসেন্সের একাধিক শর্ত লঙ্ঘন হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একটি মামলার অভিযানে ১৬৪টি এবং চট্টগ্রামের হালিশহর থানার আরেকটি মামলার অভিযানে ২০টি সিম জব্দ করা হয়, যেগুলোতে অবৈধ ভিওআইপি কার্যক্রম চলছিল। বিটিআরসির হিসেবে, প্রতি অবৈধ সিমের জন্য ১০ হাজার টাকা হারে মোট ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘গ্রামীণফোন দেশের আইনকানুন এবং বিটিআরসি প্রদত্ত সকল নির্দেশনা মেনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, গ্রামীণফোন বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের যথাযথ নিবন্ধন নিশ্চিত করে। প্রতারণামূলক ভিওআইপি কার্যক্রম প্রতিরোধে গ্রামীণফোন বিটিআরসি নির্ধারিত স্বনিয়ন্ত্রণ প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করে। তবে, বায়োমেট্রিকভাবে নিবন্ধিত কোনো গ্রাহক যদি তার সংযোগ অবৈধ কাজে ব্যবহার করেন, তাহলে এ ধরনের অনিয়মের জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের জবাবদিহি নিশ্চিত করতে আমরা নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানাই। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত আছে।’
বিটিআরসির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এক অভিযানে গ্রামীণফোনের ১ হাজার ৬৪০টি সিম উদ্ধার করা হয়েছিল। ২০২২ সালে অবৈধ ভিওআইপির কারণে তাদের ৯৯ লাখ ৬২৫ টাকা জরিমানা করা হয়েছিল। আর সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের সময় অবৈধ ভিওআইপি কারবারের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির জন্য গ্রামীণফোনকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।

ইন্টারনেট ও সেলুলার নেটওয়ার্ক ছাড়াই ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে বার্তা আদান-প্রদানকারী অ্যাপ্লিকেশন ‘বিটচ্যাট’ (Bitchat) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। মাইক্রোসফটের মালিকানাধীন কোড হোস্টিং প্ল্যাটফর্ম ‘গিটহাব’-কে এই সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা স
৫ ঘণ্টা আগে
ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পোস্ট, মন্তব্য বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে দেশটির সরকার।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই ব্যবহার করার অভিযোগে দায়ের করা একটি ঐতিহাসিক মামলায় দেড় শ কোটি মার্কিন ডলারের সমঝোতা হয়েছে।
১ দিন আগে
ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে।
২ দিন আগে