এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন টেক্সটের মাধ্যমেই সহজে তৈরি করে ফেলা যায় যেকোনো ধরনের ছবি। এতে করে সমাজে অনেক ভুল তথ্য ছড়িয়ে যেতে পারে বলে মনে করছে গুগল। তাই এই সব ছবি শনাক্তে নতুন সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। মূলত গুগলের ইমেজ সার্চের অপশনের মাধ্যমে যাচাই করা যাবে যে কোনো ছবির বিস্তারিত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, যদি কোনো ভাইরাল ছবি দেখে নকল মনে হয়, তখন এই সুবিধাটি কাজে লাগানো যেতে পারে। মূলত গুগল ইমেজে সেই ছবিটি সার্চ দিলে সেই ছবির ওপরের ডান দিকে একটি মেন্যু দেখা যাবে। সেখানে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস পিকচার’ নামের একটি অপশন দেখা যাবে। অপশনটিতে ট্যাপ করলে ছবিটি এবং এর সঙ্গে মিল থাকা ছবিগুলো প্রথম কবে গুগলে যুক্ত হয়েছিল তা জানা যাবে। এ ছাড়া, কোন ওয়েবসাইটে প্রথমবার ছবিটি প্রকাশিত হয়েছিল সেটিও জানা যাবে।
এদিকে, নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। মুছে যাওয়া অ্যাকাউন্টগুলো পরবর্তীতে আবেদন করলেও ফিরিয়ে দেওয়া হবে না।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে। গুগল জানিয়েছে, ইমেইল পড়া বা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ ব্যবহার করা বা তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে। ফলে দুই বছর ধরে শুধু ইমেইল আদান-প্রদান না করলেও সেই অ্যাকাউন্ট মুছে ফেলবে না গুগল।
চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করতে পারে গুগল। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে সেগুলোর ইউজার নেম অন্য যে কেউ সহজেই ব্যবহার করার সুযোগ পাবেন।

হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
২ দিন আগে
ভারতে নিজেদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনডোর’। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
২ দিন আগে