
আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের

অ্যাপে বিডিং সিস্টেম থাকা (ভাড়া নিয়ে দরাদরি) বন্ধ, সর্বোচ্চ কমিশন ১৫ শতাংশ নির্ধারণ এবং সিএনজিচালিত অটোরিকশা ও নন-এসি সার্ভিস বাতিলসহ রাইডশেয়ারিং খাতে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করে আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন একটি কর্মসূচি চালু করেছে উবার বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যার লক্ষ্য পরিবহন পেশাজীবীদের চোখের স্বাস্থ্য নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করা।

রাইড শেয়ারিংয়ের কার, মাইক্রোবাস/ জিপ, মোটরসাইকেল ও অটোরিকশার জন্য নতুন ভাড়ার হার প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাইডশেয়ারিংয়ের প্রস্তাবিত সংশোধিত নীতিমালায় অটোরিকশা যুক্ত করা হচ্ছে। বাদ যাচ্ছে অ্যাম্বুলেন্স।