
অ্যাপে বিডিং সিস্টেম থাকা (ভাড়া নিয়ে দরাদরি) বন্ধ, সর্বোচ্চ কমিশন ১৫ শতাংশ নির্ধারণ এবং সিএনজিচালিত অটোরিকশা ও নন-এসি সার্ভিস বাতিলসহ রাইডশেয়ারিং খাতে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।

চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করে আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন একটি কর্মসূচি চালু করেছে উবার বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যার লক্ষ্য পরিবহন পেশাজীবীদের চোখের স্বাস্থ্য নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করা।

উবার তাদের বৈশ্বিক রাইড-শেয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে নতুন প্রজন্মের কাস্টম রোবোট্যাক্সি। সোমবার লাস ভেগাসে এই স্বচালিত যান উন্মোচন করে প্রতিষ্ঠানটি। গুগল-মালিকানাধীন ওয়েমোর ঘাঁটি সান ফ্রান্সিসকো থেকেই রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করেছে উবার।