
বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে চীনের উত্থান দেখে মুগ্ধ উবারের সিইও দারা খোসরোশাহি। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, চীনা ইভি নির্মাতারা যে গতিতে উদ্ভাবন করছে, তা তিনি আগে কখনো দেখেননি। তিনি চীনা ইভি মডেলগুলোকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দেন।
খোসরোশাহি বলেন, ‘চীনের ইভি শিল্প ও ওইইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) খাত থেকে যে উদ্ভাবন আসছে, তা এক কথায় নজিরবিহীন।’
তিনি জানান, চীনের অটোমেকার বিওয়াইডির মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ব ইভি বাজারে আধিপত্য বিস্তার করেছে, যা টেসলা ও ফোর্ডের মতো মার্কিন কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।
চলতি বছরের জুনে ফোর্ডের সিইও জিম ফারলি বলেন, চীনা ইভি মডেলগুলোর গাড়ির প্রযুক্তি, উৎপাদন খরচ ও মান—এই তিন দিক থেকেই পশ্চিমা বিশ্বের তুলনায় ‘অনেক উন্নত’।
উবার সিইও বলেন, এর মূল চালিকাশক্তি হলো স্থানীয় প্রতিযোগিতা। খোসরোশাহি বলেন, ‘চীনের প্রায় প্রতিটি শহর বা প্রদেশ চায় তাদের নিজস্ব ইভি কোম্পানি সফল হোক। দেশটিতে এখন ১০০টিরও বেশি ওইইএম রয়েছে। ফলে, একদিকে যেমন সরকারিভাবে নীতিনির্ধারণ হচ্ছে (টপ-ডাউন), অন্যদিকে তেমনি নিচু স্তর থেকেও (বটম-আপ) তীব্র প্রতিযোগিতা চলছে।’
এই সমন্বয়কেই তিনি বললেন, ‘সর্বোত্তম সমাধান।’
খোসরোশাহি আরও বলেন, চীনের যে প্রতিষ্ঠানগুলো বিশ্বে প্রতিযোগিতায় টিকে আছে, তারা রীতিমতো সংগ্রাম করে এই জায়গায় এসেছে। যেমন—গিলি (Geely), বিওয়াইডি (BYD), এটা একেবারে প্রকৃত অর্থেই ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’। সেখানে যে উদ্ভাবন হচ্ছে, উন্নয়নের যে গতি, তা অসাধারণ।
উবারের পরিবেশবান্ধব লক্ষ্য অর্জনের অংশ হিসেবে চালকদের ইভি ব্যবহারে উৎসাহিত করছেন খোসরোশাহি।
চলতি জুলাই মাসে উবার ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে লুসিড মোটরসে, যারা গ্র্যাভিটি ইভি তৈরি করে। এই মডেল ব্যবহার করেই উবারের রোবোট্যাক্সি চলবে।
২০২৩ সালে উবার গাড়ি নির্মাতা ওয়েমোর সঙ্গে অংশীদারত্ব করে। ওয়েমো হলো গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের চালকবিহীন ট্যাক্সি সার্ভিস। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে প্রথমবারের মতো উবার অ্যাপে যুক্ত হয় ওয়েমো ড্রাইভার। চলতি বছর এটি সম্প্রসারিত হয়েছে অস্টিন ও আটলান্টাতেও।
গত সপ্তাহে নিউইয়র্ক শহরেও ওয়েমোর চালকবিহীন গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো মানুষের সঙ্গে হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবটের লড়াইয়ের এক বিরল ও অদ্ভুত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রোবটিকস কোম্পানি আরইকের আয়োজনে এই ‘কেজ ফাইটে’ (খাঁচার ভেতরে লড়াই) ছয় ফুট লম্বা একটি রোবটের মুখোমুখি হন জনপ্রিয় মার্কিন ইনফ্লুয়েন্সার ও কনট
১২ ঘণ্টা আগে
প্রযুক্তি দুনিয়ায় একজন ইঞ্জিনিয়ারের দক্ষতা বলতে আমরা সাধারণত বুঝি নির্দিষ্ট কোনো টেকনোলজি স্ট্যাকে তাঁর পারদর্শিতা। কেউ ব্যাকএন্ডে দক্ষ, কেউ ফ্রন্টএন্ডে, কেউ মোবাইল অ্যাপ্লিকেশনে, আবার কেউ এআই বা ডেভঅপসে। দীর্ঘদিন ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজের কাঠামোও অনেকটা এভাবেই গড়ে উঠেছে—প্রতিটি স্তরের জন্
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ভুল বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি একটি গোয়েন্দা তথ্যের কারণে চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে একটি চীনা জাহাজে সামরিক অভিযান প্রায় চালাতে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
৩ দিন আগে
সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহার করে অন্যান্য প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের (হ্যাক) অভিযোগ উঠেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই’-এর বিরুদ্ধে। গুগলের নিজস্ব কোনো এআই ব্যবস্থার স্বয়ংক্রিয়ভাবে...
৩ দিন আগে