‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। এই প্রদর্শনীতে যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে ফ্রি শাটল বাস সার্ভিস।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে যাওয়া আসার জন্য কুড়িল থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে ভেন্যুতে যাবে। একই সঙ্গে ভেন্যু থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৫ মিনিট পরপর বাস ছেড়ে কুড়িল আসবে। দর্শনার্থীরা বিনামূল্যে এসব বাসে প্রদর্শনীতে যাওয়া-আসা করতে পারবেন।
শাটল বাসের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকে যারা রাইড শেয়ারিং সেবা পাঠাও এর মাধ্যমে বেসিস সফটএক্সপোতে যাওয়া-আসা করবেন তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট সুবিধা।
একনজরে বেসিস সফটএক্সপো ২০২৩
তারিখ: ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
সময়সূচি: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।
স্থান: বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল
যা যা থাকছে

প্রযুক্তি দুনিয়ায় বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে চীন এগিয়ে চলেছে জোরদমে। দলে টানছে বিশ্বজুড়ে নামকরা সব শিক্ষাবিদ ও গবেষকদের। এবার সেই পথেই হাঁটলেন গত বছর রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি।
৩ ঘণ্টা আগে
স্টারলিংকের যুক্তি ছিল, তাদের হাবগুলোতে যদি বাংলাদেশের প্রচলিত ফিল্টারিং ব্যবস্থার মধ্য দিয়ে ইন্টারনেট পাঠাতে হয়, তাহলে অপ্রয়োজনীয় বিলম্ব তৈরি হবে। তাই তারা এই আন্তর্জাতিক ট্রানজিট সংযোগের জন্য আনফিল্টারড ইন্টারনেট পরিবহনের অনুমতি চেয়েছিল।
৮ ঘণ্টা আগে
ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের যৌন শোষণ ও নির্যাতন-সংক্রান্ত কনটেন্টে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগের পর মেটাকে নোটিশ দিয়েছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেসবুকও রয়েছে।
১ দিন আগে
সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজ্যুয়াল উপাদানের পাইরেসি রোধে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে নোটিশ পাঠিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমস্যাটি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে টেলিগ্রামকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে...
২ দিন আগে