অ্যাপল কোম্পানি তাদের তৈরি আইওএস-এর সুরক্ষা নীতি নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। তবে সম্প্রতি ফাঁস হওয়া পেগাসাসকাণ্ডের পর পাল্টে গেছে সেই চিত্র। ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার নিরাপত্তাবলয় ভেঙে এই আইফোনগুলোতে আড়ি পাতছে, নজর রাখছে ব্যবহারকারীর তথ্যে। পেগাসাস প্রোজেক্টের অংশ হিসেবে সংবাদমাধ্যমগুলো জোটের গবেষণায় এমনটি দেখা গেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণায় বলা হয়েছে, আইফোনের সর্বশেষ মডেলের সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ইনস্টল করা থাকলেও তাতে আড়ি পাততে পেরেছে এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার। এতে অনেকের আইফোন সহজে বহনীয় নজরদারির ডিভাইসে রূপ নিয়েছে। ব্যবহারকারীরা নিজের অজান্তেই ফোন নম্বরের তালিকা, এসএমএস, ছবিসহ সব ধরনের তথ্য তুলে দিয়েছে হ্যাকারের হাতে।
নিরাপত্তা গবেষকেরা কিন্তু অনেক দিন ধরেই এমন পরিস্থিতি নিয়ে সতর্ক করে আসছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মী প্যাট্রিক ওয়ার্ডল বলেন, অ্যাপলের ঔদ্ধত্যের সঙ্গে আর কিছুর তুলনা হয় না। তারা মনে করে তাঁদের পথটাই সেরা। তবে আপনি যদি বাইরের কোনো নিরাপত্তা গবেষকের সঙ্গে কথা বলেন, তাঁরা হয়তো অ্যাপল সম্পর্কে ভালো কিছু বলতে পারবে না।
বেশির ভাগ বিশেষজ্ঞই মনে করেন আইফোনের বার্তা আদান–প্রদানের সেবা আইমেসেজটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ সুবিধা। তবে চলতি বছরের শুরুতে অ্যাপল বলেছিল, তারা আইমেসেজকে আরও সুরক্ষিত করেছে। এর জন্য অ্যাপল ‘ব্লাস্টডোর’ নামের সুবিধা চালু করেছে, যা আইফোনে আগত সন্দেহজনক বার্তাগুলো স্ক্যান করে দেখে। এত কিছুর পরেও আইফোনকে হ্যাকারদের হাট থেকে রক্ষা করা গেল না।
কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর সাইবার নিরাপত্তা বিশ্লেষক সংগঠন সিটিজেন ল্যাবের সদস্য বিল মার্জাক বলেন আমরা দেখেছি, আইমেসেজের মাধ্যমে পেগাসাস ছড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা পরিষ্কার যে এনএসও ব্লাস্টডোরকেও হার মানিয়েছে।
ওয়ার্ডলের মতে, অ্যাপলের নিরাপত্তা সুবিধা দুই পাশে ধারওয়ালা তরবারির মতো। কারণ, আইমেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা আছে। অর্থাৎ কার আইফোন থেকে স্পাইওয়্যারটি ছড়াল, তা জানাও সম্ভব নয়। সাইবার হামলাকারীর কাছে এটি একটি চমৎকার বিষয়।
ওয়ার্ডল আরও বলেন, হ্যাকার একবার ডিভাইসে প্রবেশ করলে সে ডিভাইসের নিরাপত্তা সুবিধাগুলো ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সুতরাং উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমার আইফোন হ্যাক হলে আমার নিজেরই বোঝার উপায় নেই। অন্যদিকে আমার ম্যাক কম্পিউটারটি হ্যাক করা তুলনামূলক সহজ লক্ষ্য। কারণ তাতে চলমান কাজগুলোর তালিকা আমি পরীক্ষা করে দেখতে পারি,
অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান ক্লডিও গার্নিয়েরি বলেছেন, এনএসওর স্পাইওয়্যার যে আইওএসের (আইফোনের সফটওয়্যার) সর্বশেষ সংস্করণগুলোতে প্রবেশ করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। অ্যাপলও তাদের ডিভাইসগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য অনেক কাজ করেছে। তবে ক্লডিওর মতে, একধাপ এগিয়ে থাকা হাজারো হ্যাকারের সঙ্গে পেরে উঠছে না অ্যাপল।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
৩ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১১ ঘণ্টা আগে