চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির প্রকাশিত উদ্দেশ্যের মধ্যে রয়েছে—উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীরকরণ; বৈশ্বিকভাবে ডিজিটাল বিভক্তি কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসার; বৈশ্বিক এআইয়ের অগ্রগতির ক্ষেত্রে উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশকে সমর্থন এবং নতুন ও ক্রমবিকাশমান এই প্রযুক্তি যেন মানুষের জন্য উপকারী ও নিরাপদ থাকতে পারে, সে লক্ষ্য নিয়ে এআই রেগুলেশন তৈরির কাজ এগিয়ে নেওয়া।
চীনের বাণিজ্য নগর সাংহাইকে সদর দপ্তর করে গত ১৬ জুলাই আন্তসরকার এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ২৯ দেশকে সদস্য করে বিশ্ব এআই সম্মেলনের উচ্চপর্যায়ের একটি সভায় এই জোটের ঘোষণা দেয় চীন। এই জোটে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ ‘গ্লোবাল সাউথ’-এর আরও দেশ প্রাথমিক সদস্য হিসেবে রয়েছে।
ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকের পর বাংলাদেশে চীনা প্রযুক্তি ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফে উদ্বেগের কোনো বার্তা দেওয়া হয়েছে কি না, তা জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে। এর উত্তর দিতে গিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বৈশ্বিক বিভক্তির প্রসঙ্গ টেনেছিলেন এবং নতুন এই সংস্থা গঠনের বিষয়েও কথা বলেছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ১৭ জুলাই থেকে চীনের সাংহাই শহরে চার দিনের সম্মেলন হয়। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি এআই খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এই প্রযুক্তির ওপর যেন কোনো একটি দেশের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ডব্লিউএআইসিও আনুষ্ঠানিকভাবে ১৬ জুলাই গঠিত হলেও গত বছর থেকে বৈশ্বিক এআই জোট গঠনের ধারণা প্রচার করে আসছিল বেইজিং। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ২০২৫ সালের জুলাইয়ে প্রথম ডব্লিউএআইসিও গঠনের পরিকল্পনার কথা জানান।

টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৫ ঘণ্টা আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৭ ঘণ্টা আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
১৫ ঘণ্টা আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১ দিন আগে