ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে।
গুগলের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, ছবি তোলার পর ডকুমেন্ট স্ক্যানারে নতুন একটি ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসে ছবি এডিটের জন্য অনেকগুলো টুল রয়েছে। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো এতে থাকবে। এডিটের পর টুলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করার সুযোগও দেবে।
সবার জন্য প্ল্যাটফর্মটি আরও ব্যবহারযোগ্য করে তুলতে গুগল আপডেটগুলো নিয়ে এসেছে। গুগল জানিয়েছে, এই আপডেটের মাধ্যমে গুগলের হোমপেজের একটি নতুন নকশাও নিয়ে আসা হয়েছে। ফলে গ্রাহকেরা প্রয়োজনীয় ফাইল খুব সহজে ও দ্রুত খুঁজে পাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং ডিভাইসে এই নতুন সুবিধাগুলো দেখা যাবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে।
এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাক্টিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সবগুলো ফাইল একই জায়গায় থাকবে। নিরাপদভাবে ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গুগল ড্রাইভ। প্রয়োজন অনুসারে ফাইল ডাউনলোড ও শেয়ার করা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে।
তথ্যসূত্র: টেপরেডার

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
৬ ঘণ্টা আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
২ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে