
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ হাজারের বেশি চুরি যাওয়া ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, চক্রটি লন্ডনে চুরি হওয়া মোট ফোনের প্রায় অর্ধেক পাচারের জন্য দায়ী হতে পারে। উল্লেখ্য, যুক্তরাজ্যে বেশির ভাগ মোবাইল ফোন চুরি হয় লন্ডন শহর থেকে।
বিবিসি নিউজ এই অভিযানের ভেতরের খবর, সন্দেহভাজনদের বিবরণ, তাঁদের পদ্ধতি এবং লন্ডন ও হার্টফোর্ডশায়ারের ২৮টি বাড়িতে চালানো তল্লাশির তথ্য জানার সুযোগ পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর এক ভুক্তভোগী তাঁর চুরি যাওয়া ফোনের অবস্থান চিহ্নিত করার পরে এ তদন্ত শুরু হয়।
গোয়েন্দা পরিদর্শক মার্ক গ্যাভিন বলেন, আসলে বড়দিনের আগের রাতে একজন ভুক্তভোগী ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর চুরি যাওয়া আইফোনটির অবস্থান হিথরো বিমানবন্দরের কাছে একটি গুদামে খুঁজে পান। সেখানকার নিরাপত্তাকর্মীরা সাহায্য করতে আগ্রহী ছিলেন এবং তাঁরা দেখেন, ফোনটি একটি বাক্সের মধ্যে আছে, যার ভেতরে আরও ৮৯৪টি ফোন ছিল।
পুলিশের কর্মকর্তারা আরও জানতে পারেন, ফোনগুলোর প্রায় সবই চুরি করা এবং সেগুলোকে হংকংয়ে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। এরপর আরও কয়েকটি চালান আটকানো হয় এবং কর্মকর্তারা প্যাকেজগুলোতে ফরেনসিক পরীক্ষা করে দুই ব্যক্তিকে শনাক্ত করেন।
এই দুই ব্যক্তির ওপর তদন্ত কেন্দ্রীভূত হওয়ার পর পুলিশের বডিক্যামের ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা (কারও কারও হাতে টেজার বন্দুক ছিল) নাটকীয়ভাবে রাস্তার মাঝখানে একটি গাড়ি থামিয়ে দেন। গাড়ির ভেতরে কর্মকর্তারা ফয়েলে মোড়ানো ফোন দেখতে পান। অপরাধীরা ফোনগুলো ফয়েলে মুড়িয়ে রেখে ছিল, যাতে স্ক্যানার বা ট্র্যাকার সিগন্যাল শনাক্ত করতে না পারে।
আফগান বংশোদ্ভূত এই দুই ব্যক্তি, যাঁদের বয়স ৩০-এর কোঠায়, তাঁদের বিরুদ্ধে চুরি যাওয়া জিনিস গ্রহণ ও অপরাধমূলক সম্পত্তি গোপন বা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
তাঁদের থামানোর সময় গাড়ি থেকে কয়েক ডজন ফোন উদ্ধার করা হয় এবং তাঁদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সম্পত্তি থেকে আরও প্রায় ২ হাজার ডিভাইস পাওয়া যায়। পরে একই অভিযোগে আরও একজন ২৯ বছর বয়সী ভারতীয় নাগরিককে অভিযুক্ত করা হয়।
পরিদর্শক গ্যাভিন বলেন, ‘প্রাথমিকভাবে ফোনের চালান খুঁজে পাওয়া ছিল এই তদন্তের শুরু; যার ফলে একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের রহস্য উন্মোচিত হয়। আমাদের বিশ্বাস, লন্ডনে চুরি হওয়া মোট ফোনের ৪০ শতাংশ বিদেশে পাচারের জন্য চক্রটি দায়ী হতে পারে।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে