
গেদে প্রিয়ান্দানা নামটা ক্রিকেটপ্রেমীদের কাছে ‘অচেনা’ হওয়াটাই স্বাভাবিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৩ ম্যাচ খেলেও আলোচনায় আসার মতো কিছু যে ছিল না এত দিন। ২০২২ সালে ইন্দোনেশিয়ার জার্সিতে খেলার তিন বছর পর আজ তিনি এলেন লাইমলাইটে। এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার এই ক্রিকেটার।
বালিতে আজ শুরু হয়েছে ইন্দোনেশিয়া-কম্বোডিয়া ৮ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। উদয়না ক্রিকেট মাঠে প্রথম টি-টোয়েন্টিতে এক ওভারে নিয়েছেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে অবিশ্বাস্য এই কীর্তি গড়েন তিনি। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। ১৬৮ রানের লক্ষ্যে নামা কম্বোডিয়ার স্কোর ১৫ ওভার শেষে হয়ে যায় ৫ উইকেটে ১০৬ রান। ইনিংসের ১৬তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই সবকিছু ওলটপালট করে দেন তিনি। প্রথম তিন বলে কম্বোডিয়ার তিন ব্যাটার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনক—এই তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক করলেন প্রিয়ান্দানা।
হ্যাটট্রিক করেই থেমে যাননি প্রিয়ান্দানা। ১৬তম ওভারের চতুর্থ বলে দিয়েছেন ডট। পঞ্চম ও ষষ্ঠ বলে কম্বোডিয়ার আরও দুই ব্যাটার মংদারা সক ও পেল ভেনাককে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেছেন প্রিয়ান্দানা। সেই ওভারে মাত্র ১ রান খরচ করেন প্রিয়ান্দানা। ইন্দোনেশিয়ার পেসার এই রান দিয়েছেন ওয়াইডে। প্রিয়ান্দানা ৫ উইকেট নিয়ে ১৬ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় কম্বোডিয়া।
ঘরোয়া টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা এর আগে দুবার হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে ১ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন আল আমিন। অপর কীর্তি ভারতের পেসার অভিমন্যু মিঠুনের। ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে ১ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন কর্ণাটকের মিঠুন।
এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেও ম্যাচসেরার পুরস্কার প্রিয়ান্দানা পাননি। কম্বোডিয়ার বিপক্ষে ৬০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইন্দোনেশিয়ার ওপেনার ধার্ম কেসুমা। ৬৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১১০ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রিয়ান্দানা ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেছেন।

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। গুরুতর অসুস্থতার কারণে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন হাসপাতালে ভর্তি। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে।
২০ মিনিট আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইপিএল, পিএসএলের কারণে নিউজিল্যান্ডের প্রথম সারির কোনো ক্রিকেটার বাংলাদেশে আসেননি। ‘বি’ দল তো বটেই, অনেকে কিউইদের এই দলকে ‘সি’ দল বলছেন। সাইফ হাসান অবশ্য তা মনে করেন না।
৩৭ মিনিট আগে
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডে জেতার পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ব্যাটিং নিয়ে তাঁর দুশ্চিন্তা অনেক কমে গেছে। কিন্তু মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেল
১ ঘণ্টা আগে
ব্যাটারদের কাছে জসপ্রীত বুমরা সাক্ষাৎ যম। ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। অথচ এই বুমরা কি সেই বুমরা—এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেরই এখন এই প্রশ্ন। উইকেট তো দূরে থাক, ব্যাটারদের রান আটকাতেও পারছেন না তিনি।
২ ঘণ্টা আগে