টেক্সট থেকে ছবি তৈরির টুল ডাল–ই-র উন্নত ভার্সন নিয়ে এল ওপেনএআই। এই ভার্সনে অসম্পূর্ণ নির্দেশনা দিলেও আগের চেয়ে নিখুঁত ছবি তৈরি হবে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারসহ গ্রাহকরা অক্টোবর থেকে ডাল–ই ৩ ভার্সন ব্যবহার করতে পারবেন।
চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে টেক্সট নির্দেশনার ভিত্তিতে ছবি তৈরির প্রথম টুল নিয়ে আসে ওপেনএআই। চ্যাটবটকে নির্দেশনা দিয়ে ছবি তৈরির পাশাপাশি ছবি পরিবর্তন আনা যায়।
ওপেনএআইর বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ডাল–ই ৩ ভার্সনের মাধ্যমে ছোট বা অল্প নির্দেশনা দিয়েও ডিটেইল ও নির্ভুল ছবি তৈরি করা যায়। এই সংস্করণে সুরক্ষা জোরদার করা হয়েছে। সহিংস, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী ও ঘৃণা ছড়ানোর মতো বিষয়বস্তু তৈরির ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে।
কোনো পাবলিক ফিগারের ছবি বা জীবন্ত শিল্পীর স্টাইলে ছবি তৈরির নির্দেশনা দেয়- টুলকে এমন অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ওপেনএআই বলছে, টেক্সট থেকে ছবি তৈরির টুলকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবহৃত চিত্রকর্মের সবটা বা অংশবিশেষ নির্মাতারা পরে প্রত্যাহার করে নিতে পারবেন।
টেক্সট থেকে নির্ভুলভাবে ছবি তৈরির ক্ষেত্রে বাজারে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী আলিবাবার টঙগিই ওয়ানক্সিয়াং, মিডজার্নি ও স্ট্যাবিলটি এআই। এসব কোম্পানিও তাদের টুল উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।
এআই দিয়ে ছবি তৈরির প্রসার যত বাড়ছে, পাল্লা দিয়ে উদ্বেগও তত বাড়ছে। গত আগস্টেই ওয়াশিংটন ডিসির আদালত রায় দিয়েছ, মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধু এআই দিয়ে তৈরি শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের আইনে কপিরাইট পাবে না।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
৩৯ মিনিট আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
১৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
২ দিন আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২ দিন আগে