
বিভিন্ন নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যারের বিষয়ে ভারতসহ বিশ্বের ৯২টি দেশের বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারীকে সতর্ক করেছে অ্যাপল। গত বুধবার এক নোটিফিকেশনে এই সতর্কবার্তা পাঠায় অ্যাপল। সেখানে বলা হয়, ওই ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ‘মার্সেনারি স্পাইওয়্যারের’ আক্রমণের শিকার হতে পারেন।
তবে অ্যাপল নির্দিষ্ট করে বলেনি, কোন ধরনের স্পাইওয়্যারের আক্রমণ হতে পারে। কিংবা ভারত ছাড়া বাকি ৯১ দেশগুলোর নাম কী, সে বিষয়টি জানায়নি এই টেক জায়ান্ট। সাধারণত, যখন কোনো স্পাইওয়্যার নির্দিষ্ট কোনো এক ব্যক্তিকে কেন্দ্রকে আক্রমণ চালায়, তখন সেটিকে মার্সেনারি স্পাইওয়্যার বলা হয়।
অ্যাপল পরে এক বিবৃতিতে উল্লেখ করে, তারা রাষ্ট্র পরিচালিত কোনো স্পাইওয়্যারকে নির্দেশ করে এই সতর্কবার্তা দেয়নি। মার্সেনারি স্পাইওয়্যার ব্যবহার করে দূর থেকেই কোনো একটি স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের যোগাযোগসেবা পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ডেটা চুরি করতে ব্যবহার করা যায়।
এর আগেও অ্যাপল ভারতের বেশ কয়েকজন রাজনীতিককে সতর্কবার্তা পাঠিয়েছিল যে তাদের আইফোনে স্পাইওয়্যার আছে। সে সময় ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকাররা।
অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিবসেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে