
প্রযুক্তি জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (এআই) চ্যাটবট জেমিনির পরিবেশগত প্রভাব নিয়ে সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, প্রতি টেক্সট প্রম্পট (বার্তা) প্রসেস করতে জেমিনির যে পরিমাণ শক্তি লাগে, তা ৯ সেকেন্ড টেলিভিশন দেখার সমান। সেই সঙ্গে প্রতি টেক্সট প্রম্পটের জন্য গড়ে ৫ ফোঁটা পানি খরচ হয়।
গুগল ক্লাউডের ব্লগপোস্ট প্রকাশিত এই গবেষণাটি এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ হাজির করেছে।
গবেষণায় বলা হয়েছে, গড়ে জেমিনিতে দেওয়া একটি টেক্সট প্রম্পটের জন্য শূন্য দশমিক ২৪ ওয়াট-ঘণ্টা শক্তি, শূন্য দশমিক শূন্য ৩ গ্রাম কার্বন এবং শূন্য দশমিক ২৬ মিলিলিটার পানি খরচ হয়।
গুগলের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, আগে ধারণা করা হতো—এআই চ্যাটবট প্রতি ইন্টারঅ্যাকশনে ৪৫ থেকে ৫০ মিলিলিটার পানি খরচ করে। তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে, এটি মাত্র শূন্য দশমিক ২৬ মিলিলিটার পানি—অর্থাৎ আগের চেয়ে কয়েকশ গুণ কম পানি খরচ করে।
গত এক বছরে মডেলের উন্নয়ন এবং সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে শক্তি ব্যবহারে ২৩ গুণ সাশ্রয় সম্ভব হয়েছে। একই সঙ্গে, উন্নত রিসোর্স ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমেছে ১ দশমিক ৪ গুণ।
প্রতিটি প্রম্পটের জন্য শক্তি ব্যবহারে আগের চেয়ে ৩৩ গুণ এবং কার্বন নিঃসরণে ৪৪ গুণ হ্রাস ঘটেছে।
তবে আগের গবেষণাগুলো কী অতিরঞ্জন? গুগলের গবেষণা বলছে, আগের বেশির ভাগ গবেষণা শুধুমাত্র সক্রিয় অবস্থায় প্রসেসরের শক্তি ব্যবহারের দিকে নজর দিত। তবে এই গবেষণায় আরও বিস্তৃতভাবে বিবেচনা করা হয়েছে। যেমন: মেশিনের নিষ্ক্রিয় অবস্থায় বিদ্যুতের খরচ, মেমোরি এবং প্রসেসরের বিদ্যুতের ব্যবহার, ও ডেটা সেন্টারের কুলিং সিস্টেম।
২০২৩ সালে গুগল ঘোষণা দেয়, পানি সংকটপূর্ণ এলাকায় তাদের নতুন ডেটা সেন্টারগুলোতে এয়ার-কুলিং সিস্টেম ব্যবহার করা হবে, যাতে করে ওইসব অঞ্চলে পানির ব্যবহার প্রায় শূন্যে নামিয়ে আনা যায়।
গবেষণাপত্রটি সতর্ক করে দিয়ে বলেছে, যদিও একটি একক এআই প্রম্পটের পরিবেশগত প্রভাব নগণ্য, তবে বিশ্বব্যাপী প্রতিদিন বিলিয়ন বিলিয়ন এআই চ্যাট চালানো হয়। ফলে সামগ্রিক প্রভাব বিশাল।
এ কারণে গুগলের কৌশলের মধ্যে রয়েছে অত্যন্ত দক্ষ ডেটা সেন্টার, নিজস্ব হার্ডওয়্যার, এবং কার্বন-নিরপেক্ষ শক্তির লক্ষ্য অর্জন।
গত এক বছরে গুগলের স্কোপ ২ (পরোক্ষ কার্বন নিঃসরণ) ৪৭ গুণ এবং স্কোপ ১ + ৩ (হার্ডওয়্যার সংশ্লিষ্ট নিঃসরণ) ৩৬ গুণ কমেছে।
গবেষণা নিবন্ধে গুগল আরও বলে, এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব মূল্যায়নে স্বচ্ছতা ও একক মানদণ্ড থাকা জরুরি। আমরা আহ্বান জানাই, যেন এই গবেষণায় ব্যবহৃত বা অনুরূপ সমন্বিত পরিমাপ পদ্ধতি বিশ্বব্যাপী গৃহীত হয়, যাতে এআই সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশগত দক্ষতাও বাড়ে।’
তবে গবেষণাটি জেমিনির দৈনিক চ্যাট সংখ্যা, প্রম্পটের পরিমাণ বা ব্যবহার হার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।

মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও)-এর সদস্য এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএস-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের
১৫ ঘণ্টা আগে
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২ দিন আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৫ দিন আগে