
চ্যাটজিপিটিতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এটি এমন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী কোনো প্রম্পট বারবার নিজে টাইপ না করে একটি নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য শিডিউল করে রাখতে পারেন। ২০২৫ সালের প্রথম দিক থেকে এটি চ্যাটজিপিটির প্লাস, প্র এবং টিম প্ল্যানের গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে। এটি ডিফল্টভাবে জিপিটি-৪ এবং মডেল ও ওয়েব ব্রাউজিং সুবিধা ব্যবহার করে লাইভ তথ্য সংগ্রহ করে।
ইন্টারনেট থেকে সর্বশেষ তথ্য ও সংবাদের সামারি তৈরি, নির্দিষ্ট নিয়মে নিয়মিত রিপোর্ট তৈরি এবং কোনো রুটিন কাজের কথা মনে করিয়ে দেওয়া।
চ্যাটজিপিটি সরাসরি কারও ব্যক্তিগত ই-মেইল ইনবক্স অ্যাক্সেস করতে পারে না।
কার্যকর ব্রিফিংয়ের জন্য ২ থেকে ৪টি নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নেওয়া উচিত। যেমন ইন্ডাস্ট্রি নিউজ বা প্রতিযোগী প্রতিষ্ঠানের আপডেট। প্রম্পটে তথ্যের সময়সীমা, সংবাদের সংখ্যা এবং লেখার টোন কেমন হবে, তা স্পষ্ট করে দিতে হবে। প্রয়োজনে একটি প্রায়োরিটিজ সেকশন রাখা যায়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি আলাদা করে দেখাবে।
চ্যাটজিপিটি সরাসরি ইনবক্স রিড করতে না পারলেও কিছু বিকল্প উপায় রয়েছে। যেমন—
সময়ের সঙ্গে সঙ্গে প্রম্পটের আউটপুট পরিবর্তন হয়ে যেতে পারে। তাই নিয়মিত প্রম্পট রিফাইন ও রিক্যালিব্রেট করা প্রয়োজন। ফরম্যাটের ধারাবাহিকতা বজায় রাখতে প্রম্পটের ভেতরেই একটি উদাহরণ জুড়ে দেওয়া ভালো। চ্যাটজিপিটির এই ফিচার মূলত একমুখী এবং ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য।
সূত্র: ওপেনএআই হেলপ সেন্টার

প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
১২ মিনিট আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না। মেটার মালিকানাধীন এই চ্যাট প্ল্যাটফর্মে খুব শিগগিরই আসছে একটি বড় পরিবর্তন, যেখানে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহার করা যাবে অনন্য (ইউনিক) ‘ইউজারনেম’।
৪০ মিনিট আগে
অনলাইনে দেশীয় পরিচয় শক্তিশালী করতে এই ডোমেইনগুলোর চাহিদা বাড়ায় আম্বার আইটি গ্রাহকদের জন্য একটি সহজ ও ঝামেলামুক্ত সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভেশন-সুবিধা এবং সহজে কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
২ দিন আগে