অনলাইনে দেশীয় পরিচয় শক্তিশালী করতে এই ডোমেইনগুলোর চাহিদা বাড়ায় আম্বার আইটি গ্রাহকদের জন্য একটি সহজ ও ঝামেলামুক্ত সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভেশন-সুবিধা এবং সহজে কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সেবা শুরু করেছে। এর পাশাপাশি ডট কম ডট বিডি, ডট নেট ডট বিডি, ডট ইনফো ডট বিডি এবং ডট ওআরজি ডট বিডি ডোমেইনও এখান থেকে নিবন্ধন করা যাবে। ডোমেইনের সঙ্গে ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই-মেইল সার্ভিসও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এমএফএস ও ব্যাংকের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধের ব্যবস্থাও রয়েছে। গ্রাহকেরা ডোমেইনের সঙ্গে বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধা পাবেন। ডোমেইন নবায়ন ও মেয়াদের তথ্য নিয়মিত এসএমএস ও ই-মেইলে জানানো হবে। এটি ব্যবস্থাপনায় থাকছে একটি ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল।
যাঁরা ব্যবসা বা ব্যক্তিগত পরিচয়ের জন্য বিশ্বাসযোগ্য অনলাইন ঠিকানা খুঁজছেন, তাঁদের জন্য এই দেশীয় ডোমেইনগুলো কার্যকর সমাধান হতে পারে। গ্রাহকদের সুবিধার জন্য ডোমেইন নবায়ন, মেয়াদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন পাঠিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

চ্যাটজিপিটিতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এটি এমন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী কোনো প্রম্পট বারবার নিজে টাইপ না করে একটি নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য শিডিউল করে রাখতে পারেন।
১১ মিনিট আগে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
৪ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৫ দিন আগে