কিশোর-কিশোরীদের ডিজিটাল জীবনের একটি বড় অংশজুড়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে অভিভাবকদের উদ্বেগও কম নয়। সম্প্রতি মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান) অভিভাবকদের জন্য ‘ইনসাইটস’ নামে একটি শক্তিশালী টুল উন্মুক্ত করেছে। এর মাধ্যমে অভিভাবকেরা জানতে পারবেন, তাঁদের সন্তানেরা মেটা এআইয়ের সঙ্গে ঠিক কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছে। এই টুল চালু করার মূল কারণ হলো, সম্প্রতি মেটা ও গুগল বিভিন্ন দেশে আইনি জটিলতার সম্মুখীন হয়েছে। তবে বিশেষ করে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব এবং বিভিন্ন আসক্তিমূলক ডিজাইনের কারণে আদালত প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন। বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে মেটা তাদের এআই ফিচারে এই পরিবর্তনগুলো আনতে বাধ্য হয়েছে। এর মূল লক্ষ্য হলো, এআই চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
নতুন ফিচারের মূল বৈশিষ্ট্য
তবে তার মানে এই নয় যে অভিভাবকেরা সন্তানের মেসেজ সরাসরি পড়তে পারবেন। প্রাইভেসি রক্ষার খাতিরে মেটা এই দিকটা বিবেচনায় এনেছে। তবে সন্তান এআইয়ের সঙ্গে গত ৭ দিনে কী কী বিষয়ে কথা বলেছে, তার একটি তালিকা অভিভাবকেরা দেখতে পাবেন। এখানে আলোচনাগুলোকে কয়েকটি মূল ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেমন শিক্ষা বা স্কুল, বিনোদন বা এন্টারটেইনমেন্ট, ভ্রমণ বা ট্রাভেল, স্বাস্থ্য ও কল্যাণ বা হেলথ অ্যান্ড ওয়েলবিং এবং জীবনধারা বা লাইফস্টাইল। মূল বিষয়ের ভেতরে আরও গভীরে গিয়ে তথ্য দেখা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, লাইফস্টাইল ক্যাটাগরি হলে তার নিচে ফ্যাশন, খাবার বা ছুটির দিনের পরিকল্পনার মতো উপবিভাগগুলো দেখা যাবে। মেটা একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে, যারা এআই ডেভেলপমেন্ট দলের সঙ্গে নিয়মিত কাজ করবেন, যাতে কিশোর-কিশোরীদের জন্য এআই অভিজ্ঞতা নিরাপদ এবং বয়সোপযোগী হয়।
এই নতুন টুল ব্যবহার করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ প্রয়োজন। ধাপগুলো হলো—
বর্তমানে এই টুল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রাজিলে চালু হয়েছে। তবে মেটা নিশ্চিত করেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা বিশ্বজুড়ে এই ফিচার সবার জন্য উন্মুক্ত করে দেবে। মেটা বর্তমানে তাদের সেলিব্রিটি এআই ক্যারেক্টারগুলোতে কিশোর-কিশোরীদের জন্য প্রবেশাধিকার স্থগিত রেখেছে। কিশোরদের জন্য বিশেষভাবে তৈরি একটি নিরাপদ ভার্সন না আসা পর্যন্ত তারা শুধু সাধারণ মেটা এআই চ্যাটবট ব্যবহার করতে পারবে।
সূত্র: ইনডিপেনডেন্ট, টেক ক্রাঞ্চ

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
৩ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৪ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে