যুক্তরাজ্যের সুপার কম্পিউটার ক্যামব্রিজ–১ এখন বাস্তব। এ নিয়ে বেশ আলোচনার জন্ম হয়েছে। নড়েচড়ে বসেছে অন্য প্রতিযোগীরা। এই প্রতিযোগীদের তালিকাটিও বেশ লম্বা। কে কত শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করবে তা নিয়ে রীতিমতো লড়াই চলছে।
যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপে রয়েছে জার্মানি ও ফ্রান্স। তারা সুপার কম্পিউটার বিষয়ক গবেষণায় মনোযোগ বাড়িয়েছে। রাশিয়া সুপার কম্পিউটার নিয়ে কাজ করছে আগে থেকেই। আর এশিয়ায় অবধারিতভাবেই নাম আসছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার। এর মধ্যে চীন অনেক এগিয়ে গেছে।
যুক্তরাজ্যের সুপার কম্পিউটারটি নির্মাণ করেছে নেভিদিয়া কোম্পানি। এটি যুক্তরাজ্যের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার, যা জীববিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞানসহ নানা গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হবে।
সুপার কম্পিউটার নিয়ে সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। নানা ক্ষেত্রেই এখন এই দুই দেশ পরস্পরের প্রধান প্রতিযোগী। কোনো কোনো সময় এটি ভয়াবহ পর্যায়ে যায়। এমনকি নিষেধাজ্ঞার অস্ত্রের প্রয়োগও করতে দেখা যায়। কিছুদিন আগে সাতটি চীনা সুপার কম্পিউটার গ্রুপকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই গ্রুপগুলো চীনের সামরিক বাহিনীকে সুপার কম্পিউটার দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ এনে তারা এই পদক্ষেপ নিয়েছে।
চীনের জাতীয় সুপার কম্পিউটার সেন্টারের তিনটি কোম্পানি ও তাদের চারটি শাখাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি সক্ষমতাকে ব্যাপক ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হয়—এমন কিছু কার্যক্রমে ব্যবহার করার সুযোগ দিয়েছে। আর এই কার্যক্রমে চীনের সামরিক বাহিনী জড়িত। যুক্তরাষ্ট্র মনে করে, নিষিদ্ধ এই প্রতিষ্ঠানগুলো চীনের সুপার কম্পিউটার তৈরির কার্যক্রমকে নেতৃত্ব দিচ্ছে। তারা বেইজিংয়ের সেলফ চিপ সাফেশিয়েন্সি কার্যক্রমের মূল ক্রীড়নক।
সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটারের চেয়ে অনেক বেশি মাত্রার দক্ষতা প্রদর্শন করে থাকে সুপার কম্পিউটার। এটি প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে। অনেক পজিটিভ কার্যক্রমের পাশাপাশি হাইপারসোনিক মিসাইলসহ নানারকম ধ্বংসাত্মক কাজেও এটি ব্যবহৃত হচ্ছে। প্রায় সব ধরনের আধুনিক অস্ত্র; যেমন, পারমাণবিক অস্ত্র, হাইপারসোনিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় সুপার কম্পিউটার। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কার্যক্রমেও সুপার কম্পিউটারগুলো জড়িত। তাই উন্নত রাষ্ট্রগুলো সুপার কম্পিউটারের বিষয়ে স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠেছে এবং প্রতিযোগিতায় নেমেছে। ভবিষ্যতের পৃথিবীতে কে ছড়ি ঘোরাবে, তার নিয়ন্তা হয়ে উঠেছে এই প্রযুক্তিতে কে কতটা এগিয়ে, সে বিষয়টি।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে