ক্যামেরা চলছে এবং আপনি পুলিশের সঙ্গে কথাও বলছেন। কিন্তু রেকর্ড হচ্ছে না কিছুই। না, সিনেমার দৃশ্য নয়। বাস্তব হতে চলেছে এই প্রযুক্তি।
সার্বক্ষণিক ক্যামেরার নজরদারি থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নো রিকগনেশন নামের এই বিশেষ প্রযুক্তি উদ্ভাবন করেছেন মার্কিন সাইবার বিশেষজ্ঞ বিল সোয়্যারিনগেন। প্রায় ৩ কোটি ১০ লাখ ডেটা পরীক্ষার পর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক বিশেষ মডেলের মাধ্যমে কিছু কম্পিউটার-জেনারেটেড প্যাটার্ন তৈরি করেছেন তিনি। এগুলো পোশাক বা বস্তুতে ব্যবহার করলে নজরদারি ক্যামেরার অবজেক্ট ডিটেকশন অ্যালগরিদম সেগুলোকে চিহ্নিত করতে ব্যর্থ হয়।
এই প্যাটার্ন ক্যামেরা ফুটেজ রেকর্ড হওয়া আটকায় না। তবে মানুষের চেহারা, বস্তু কিংবা গাড়ির লাইসেন্স প্লেট শনাক্তকরণের ক্ষমতা অকার্যকর করে দেয়। ফলে স্বয়ংক্রিয় ট্র্যাকিং অ্যালগরিদম কোনো সংকেত বা অ্যালার্ট পাঠাতে পারে না। বিল সোয়্যারিনগেন এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি থেকে মানুষের ‘অপ্ট-আউট’ করার অধিকার হিসেবে দেখছেন।
সোয়্যারিনগেন তাঁর মডেলটিকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবে বারবার সেটি নতুন প্যাটার্ন তৈরি করতে পারে। এটি ফ্লক লাইসেন্স প্লেট রিডার, অ্যাক্সন বডি ক্যামেরা এবং ক্লিয়ারভিউ এআইয়ের মতো ১১টি ওপেন-সোর্স অ্যালগরিদমে কার্যকর প্রমাণিত হয়েছে। লাস ভেগাসের ঐতিহাসিক ডেফ কন সাইবার নিরাপত্তা সম্মেলনে প্যাটার্নযুক্ত একটি গাড়ি দিয়ে সফলভাবে এর বাস্তব পরীক্ষা চালানো হয়। খুব শিগগির এই প্যাটার্নযুক্ত পোশাক সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আনার পরিকল্পনা চলছে।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে