
ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ভারতে পরিষেবা মূল্য নির্ধারণ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সংস্থার স্থানীয় ওয়েবসাইটে কিছু ডেটা দৃশ্যমান হওয়ায় ভারতীয় গ্রাহকদের জন্য পরিষেবা মূল্য প্রকাশিত হয়ে যায়। কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সংস্থাটি দ্রুত সংশোধন করে জানিয়েছে, প্রদর্শিত সংখ্যাগুলো ভারতে স্টারলিংক পরিষেবার প্রকৃত মূল্য নয়।
দিনের শুরুতে স্টারলিংকের ভারতীয় ওয়েবসাইটে গ্রাহকদের জন্য মাসিক পরিষেবা মূল্য ৮ হাজার ৬০০ রুপি এবং হার্ডওয়্যার কিটের দাম ৩৪ হাজার রুপি দেখানো হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশে প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে সেবা চালু করেছে। প্যাকেজ দুটি হলো, স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। এর মধ্যে স্টারলিংক রেসিডেনসিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬ হাজার টাকা এবং রেসিডেনসিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদের ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে। এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না। গ্রাহকেরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারছেন।
ভারতে ওই ঘটনার বিষয়ে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ডিরেক্টর-স্টারলিংক বিজনেস অপারেশনস, লরেন ড্রেয়ার এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলেন, ‘স্টারলিংকের ভারতীয় ওয়েবসাইট এখনো চালু হয়নি, গ্রাহকদের জন্য পরিষেবা মূল্য এখনো ঘোষণা করা হয়নি এবং আমরা ভারত থেকে কোনো অর্ডার নিচ্ছি না।’
তিনি আরও স্পষ্ট করে জানান, একটি কনফিগারেশন ত্রুটির কারণে পরীক্ষামূলক ডামি ডেটা সংক্ষিপ্ত সময়ের জন্য দৃশ্যমান হয়েছিল, কিন্তু এই সংখ্যাগুলো ভারতে স্টারলিংক পরিষেবার প্রকৃত খরচ প্রতিফলিত করে না। ত্রুটিটি দ্রুত ঠিক করা হয়েছে।
ড্রেয়ার আশা প্রকাশ করে বলেন, তাঁরা দ্রুতগতিতে ভারতের মানুষের কাছে স্টারলিংকের উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে আগ্রহী। তাঁরা বর্তমানে সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে মনোযোগ দিচ্ছেন, যাতে পরিষেবা (এবং ওয়েবসাইট) চালু করা যায়।
ভারতে পরিষেবা শুরু করার প্রস্তুতি হিসেবে কোম্পানিটি সম্প্রতি বেঙ্গালুরুতে একাধিক গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এই পদগুলোর মধ্যে রয়েছে পেমেন্টস ম্যানেজার, অ্যাকাউন্টিং ম্যানেজার, সিনিয়র ট্রেজারি অ্যানালিস্ট এবং ট্যাক্স ম্যানেজার।
স্টারলিংক বিশেষত প্রত্যন্ত অঞ্চলে এর প্লাগ অ্যান্ড প্লে ইনস্টলেশন, ৯৯ দশমিক ৯ শতাংশের বেশি আপটাইম, চরম বৈরী আবহাওয়ার মধ্যেও কার্যকর থাকা এবং ডেটা ক্যাপ না থাকার মতো বৈশিষ্ট্যগুলোর ওপর জোর দিচ্ছে।
এর আগে মহারাষ্ট্র রাজ্য সরকার স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করে। এই চুক্তির উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রের গডচিরোলি, নন্দুরবার, ধারশিব এবং ওয়াশিমের মতো প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে সরকারি প্রতিষ্ঠান, গ্রামীণ বাসিন্দা এবং গুরুত্বপূর্ণ জন পরিকাঠামোতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্থাপন করা।
তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং রাজ্য তথ্যপ্রযুক্তিমন্ত্রী আশীষ শেলারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী ফড়নবিস তাঁর এক্স হ্যান্ডলে এই অংশীদারত্বকে ভারতের প্রথম রাজ্য হিসেবে উল্লেখ করে স্টারলিংককে স্বাগত জানিয়েছিলেন।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে