
ভাইরাল হওয়া ডেটিং নিরাপত্তা অ্যাপ ‘টি’ (Tea) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাকাররা অ্যাপের ডেটাবেজে অনুপ্রবেশ করে মোট ৭২ হাজার ছবি চুরি করেছে।
টি অ্যাপটি মূলত নারী ব্যবহারকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নাম প্রকাশ না করে তাদের সাবেক বা বর্তমান প্রেমিক সম্পর্কে মন্তব্য করতে পারেন। অ্যাপটি দাবি করে, এটি একটি ‘ডেটিং সেফটি’ টুল, যেখানে নারীরা অন্য নারীদের অভিজ্ঞতা জেনে কোনো পুরুষ সম্পর্কে সতর্কতা বা ধারণা পেতে পারেন। ব্যবহারকারীরা কোনো ব্যক্তির নাম ও ছবি যুক্ত করে তাকে মূল্যায়ন করতে পারেন এবং সেই পোস্টে অন্যরাও মন্তব্য করতে পারেন।
অ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ইমেইল কিংবা ফোন নম্বর ফাঁস হয়নি। শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারির আগে যারা অ্যাপে সাইন আপ করেছিলেন, তাদের তথ্যই এই ফাঁসের মধ্যে পড়েছে।
টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি এবং আমাদের সিস্টেম নিরাপদ করতে দিনরাত পরিশ্রম করছি। বর্তমানে আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং তথ্য ফাঁসের দুর্বলতাও দূর করেছি।’
তথ্যপ্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন ফোরাম ৪ চ্যানের কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে, তারা ‘টি’ অ্যাপের ফাঁস হওয়া ডেটা ও ব্যবহারকারীদের সেলফি শেয়ার করছেন।
তথ্য ফাঁসের এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন ‘টি’ অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সপ্তাহজুড়ে সামাজিক মাধ্যমে অ্যাপটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এটি অ্যাপলের অ্যাপ স্টোরে বিনা মূল্যে ডাউনলোডের তালিকায় প্রথম অবস্থানে ছিল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
১৫ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ দিন আগে