প্রচণ্ড গরমে যখন ওষ্ঠাগত জনজীবন, তখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। গরমে আরাম পেতে তাই সবাই ছুটছেন চার্জার ফ্যানের খোঁজে। বিদ্যুৎ থাকা অবস্থায় এ ফ্যানে ঠিকঠাক চার্জ দিয়ে রাখলে বিদ্যুৎ চলে গেলেও কয়েক ঘণ্টা শীতল থাকা যায় স্বচ্ছন্দে।
যা ভাবনায় রাখতে হবে
চার্জার ফ্যান কেনার আগে কয়েকটি বিষয় ভাবনায় রাখতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘরের আকার। ঘরের আকার বা আয়তন অনুযায়ী ফ্যানের আকার হলে ফ্যানের বাতাস ঘরকে সহজেই শীতল করতে পারবে। এ ছাড়া অন্য যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে তা হলো, ফ্যানের ঘূর্ণন গতি। মিনিটে যত বেশি ঘুরতে পারবে বাতাস ততই বেশি হবে। এ ছাড়া ফ্যানের মোটর কতটুকু তাপমাত্রা সহ্য করে ঘুরতে পারবে, ব্যাটারির সক্ষমতা কেমন সেগুলো জানাও জরুরি বিষয়।
বিভিন্ন ব্র্যান্ড
বাজারে নানান ব্র্যান্ডের চার্জার ফ্যান কিনতে পাওয়া যায়। যেমন ভিশন, ওয়ালটন, ক্লিক, সানকা, বিআরবি, যমুনা, সিটি, ন্যাশনাল, এনার্জিপ্যাক, সুপারস্টার, গাজী, নোভা, সিঙ্গার, ফিলিপস, কেনেডি, ডিভেন্ডার, মিয়াকো, সানমুন, ব্রাইটস্টার ইত্যাদি। এসব চার্জার ফ্যান কিনতে পাওয়া যাবে ব্র্যান্ডগুলোর শোরুমে। এ ছাড়া জেলা শহরগুলোর বড় যেকোনো ইলেকট্রনিকসের দোকানেও পাওয়া যাবে এগুলো।
দরদাম
ব্র্যান্ড এবং আকারভেদে ১,০০০ থেকে ১০,০০০ হাজার টাকা দাম পড়ে চার্জার ফ্যানের। দুই বছর থেকে ১২ বছর পর্যন্ত ওয়ারেন্টি কিংবা গ্যারান্টিও পাওয়া যায়।
যা খেয়াল রাখবেন
» অনেক চার্জার ফ্যানে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করার সুবিধাটি থাকে না। কেনার সময় এ বিষয়টি জেনে নিতে হবে।
» পুরোপুরি শেষ করে চার্জ দিলে তাতে ব্যাটারির ক্ষতি হয়। ফলে একেবারে শেষ হওয়ার আগে চার্জ দিন।
» চার্জার ফ্যানগুলো যেহেতু বিদ্যুৎ এবং ব্যাটারি দুটোতেই চলে, তাই বিদ্যুৎ থাকলেও কিংবা ফ্যানের প্রয়োজন না থাকলেও কিছুক্ষণ ব্যাটারিতে চালালে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
» চার্জার ফ্যানের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে নতুন ট্রান্সফরমার লাগিয়ে নেওয়া যায়। এ ক্ষেত্রে ব্যবহৃত ফ্যানটিতে যে ট্রান্সফরমার ছিল, ঠিক তেমনটিই লাগানো বুদ্ধিমানের কাজ।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৫ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৭ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১৪ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে