
এআই-নির্ভর অবকাঠামোয় গ্রাহকদের ক্রমবর্ধমান ঝোঁকের কারণে বড় ধাক্কা খেল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম (আইবিএম)। কোম্পানিটির সতর্কবার্তার পর গতকাল মঙ্গলবার লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই আইবিএমের বাজারমূল্য থেকে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি (প্রায় ৫০ বিলিয়ন পাউন্ড) মুছে যায়। শেয়ারদর ২৫ শতাংশেরও বেশি পড়ে যাওয়ার পর কোম্পানিটি ১৯৬৮ সালের পর কোম্পানিটির ইতিহাসে এক দিনের সবচেয়ে বড় পতন হিসেবে রেকর্ড গড়ল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে আইবিএম জানিয়েছে—অনেক গ্রাহক এখন সফটওয়্যার ও কনসাল্টিং সেবায় ব্যয় কমিয়ে এআই অবকাঠামো, বিশেষ করে সার্ভার, স্টোরেজ ও মেমোরি কেনার দিকে মূলধনী বিনিয়োগ (ক্যাপেক্স) সরিয়ে নিচ্ছেন। সম্ভাব্য মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের আশঙ্কায় তাঁরা আগেভাগেই এসব অবকাঠামো নিশ্চিত করার চেষ্টা করছেন।
আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ বলেন, জুন মাসের শেষ কয়েক সপ্তাহে গ্রাহকদের ব্যয়ের ধরন অপ্রত্যাশিতভাবে বদলে যায়। সরবরাহ শৃঙ্খল-সংক্রান্ত কিছু প্রভাবের আশঙ্কা থাকলেও মূলধনী ব্যয়ের এত বড় পুনর্বিন্যাস তাঁরা অনুমান করতে পারেননি। তিনি স্বীকার করেন, এই প্রান্তিকে কোম্পানি ‘হোঁচট খেয়েছে।’ তিনি বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আইবিএম যথেষ্ট দ্রুত খাপ খাওয়াতে পারেনি এবং প্রত্যাশিত সময়ে অনেক বড় চুক্তি সম্পন্ন না হওয়ায় ফলাফলে বড় ঘাটতি তৈরি হয়েছে।’
আইবিএমের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির রাজস্ব হবে ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার, যেখানে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। একই সময়ে কোম্পানির মুনাফাও কার্যত স্থির রয়েছে।
আইবিএমের দুর্বল পূর্বাভাসের প্রভাব শুধু কোম্পানিটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ওয়াল স্ট্রিটে সফটওয়্যার খাতের অন্যান্য শেয়ারেও বিক্রির চাপ দেখা যায়। ওরাকল, অ্যাকসেঞ্চার, মাইক্রোসফট ও সেলসফোর্সের শেয়ারদর কমে যায়। একইসঙ্গে ব্রিটেনের রেলএক্স, সেইজ এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের শেয়ারও নিম্নমুখী হয়।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তিতে নজিরবিহীন বিনিয়োগের কারণে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের ব্যয়ের ধরণ দ্রুত বদলে যাচ্ছে। মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফটের মতো এআই হাইপারস্কেলার প্রতিষ্ঠানগুলো চলতি বছর মূলধনী বিনিয়োগ প্রায় ৮০০ বিলিয়ন ডলারে উন্নীত করছে, যা সফটওয়্যার শিল্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
গত বছরের ডিসেম্বরে হোয়াইট হাউসে আইবিএমের প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণের সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশংসা করেছিলেন। তবে এবার এআইকে ঘিরে বিনিয়োগের নতুন বাস্তবতায় আইবিএমকে ইতিহাসের অন্যতম কঠিন বাজার ধাক্কার মুখোমুখি হতে হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
১ দিন আগে
আজকের দিনে বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের রূপরেখা বদলে দিচ্ছেন একদল দূরদর্শী প্রধান নির্বাহী। পুরোনো আমলের কম্পিউটার ব্যবস্থা ছেড়ে বিশ্বজুড়ে এখন স্বয়ংক্রিয় কাজের ধারা, কাস্টম চিপ এবং বিশাল পরিকাঠামো তৈরির যে জোয়ার এসেছে, এই নেতারাই তার নেতৃত্ব দিচ্ছেন।
১ দিন আগে
শক্তি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে চীন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন করল দেশটি। হেফেইর পদার্থবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন ৫৮২ টন ওজনের দানবীয় এই চুম্বক, যার শক্তি আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল প্রকল্পে ব্যবহৃত চুম্বকের...
১ দিন আগে