বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ভবনের মতো বিশাল আকারের ব্যাটারি তৈরি করেছে চীন। বৈদ্যুতিক গাড়ির জন্য বিদ্যুৎ সঞ্চয় করা ও সরবরাহের কাজ করবে এই গাড়ি। গত ডিসেম্বরে ব্যাটারিটি তৈরি করা হয়।
গ্রিনহাউস গ্যাস ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে জীবাশ্ম জ্বালানির কমিয়ে বিদুৎভিত্তিক পরিবহন বিশ্বজুড়ে ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। কিন্তু এর জন্য সুবিধাজনক উপায়ে ও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাপনার পর্যাপ্ত কাঠামো নেই। ব্যাটারিতে বিদ্যুৎ শক্তি সঞ্চয়ের জন্য যুগান্তকারী প্রযুক্তিটি তৈরি করেছে সুইস কোম্পানি ‘এনার্জি ভল্ট’।
হাইড্রোইলেকট্রিক পাম্পের নীতি ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করা হয়েছে। গ্রিডের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহ করার জন্য বিশাল কংক্রিটের ব্লক যুক্ত করা হয়েছে।
ভবনের আকারে ব্যাটারি তৈরিতে বেশ কিছু সুবিধা রয়েছে— এগুলো কেবল বিপুল পরিমাণে বিদ্যুৎ সঞ্চয় করে না, গ্রিডের পরিবর্তিত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
পূর্ব চীনের ‘রোডং ইভিএক্স’ প্রকল্পটি এই প্রযুক্তির প্রথম কার্যকরী উদাহরণ। ব্যাটারিটির ক্ষমতা ১০০ এমডাব্লুএইচ (মেগাওয়াট আওয়ার)। একে ইতিমধ্যেই চীনের বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে এই অঞ্চলের জন্য এটি একটি নির্ভরযোগ্য উৎস হবে।
চীন সারা দেশে আরও বেশ কয়েকটি মহাকর্ষ শক্তি সঞ্চয় করার সুবিধা চালু করার পরিকল্পনা করছে। এসব প্রকল্প বৈদ্যুতিক গ্রিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে, পুনর্নবায়নযোগ্য শক্তি বাড়াবে ও সবুজ অর্থনীতিতে রূপান্তরকে ত্বরান্বিত করবে।
এটি তৈরিতে পুনর্ব্যবহৃত নির্মাণ সামগ্রীর ব্যবহার ফরে ব্যাটারিটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে।
বৈদ্যুতিক পরিবহনে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যেসব দেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেসব দেশের জন্য এই বিশালাকার ব্যাটারি একটি রোল মডেল হতে পারে। এই উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বৈদ্যুতিক খাতে ও শক্তির টেকসইতার ক্ষেত্রে তার অবস্থান নিশ্চিত করছে চীন।
তথ্যসূত্র:ডাব্লুসিবি ডট এফএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দুনিয়ায় তরুণ উদ্যোক্তা আলেক্সান্ডার ওয়াং এখন বেশ আলোচিত নাম। মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ছেড়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘স্কেল এআই’ (Scale AI)।
২২ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
২ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৪ দিন আগে